নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

শিল্পখাতে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি,পুনবিবেচনার দাবি-না’গঞ্জ চেম্বার সভাপতি।Nafiz Ashraf.Tnntv24

শিল্পখাতে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি,পুনবিবেচনার দাবি-না’গঞ্জ চেম্বার সভাপতি।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শিল্পখাতে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি,পুনবিবেচনার দাবি-না’গঞ্জ চেম্বার সভাপতি।Nafiz Ashraf.Tnntv24

শিল্পখাতে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি,

পুনবিবেচনার দাবি-না’গঞ্জ চেম্বার সভাপতি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)শিল্পখাতে ও ক্যাপটিভ গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন । তিনি এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও আত্মঘাতী উল্লেখ করে তা বাতিল বা পুনর্বিবেচনার দাবি করেন।

শুক্রবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এনার্জি রেগুলেটরি কমিশন, পেট্রোবাংলা ও ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির মাধ্যমে গ্যাসের দাম বৃদ্ধির এই প্রস্তাব সম্পূর্ণ অবাস্তব। এটি শিল্পখাতের জন্য বড় ধরণের বিপর্যয় ডেকে আনবে।

তিনি আরও বলেন, আমরা জানি, গ্যাস আমাদের খনিজ সম্পদ। শিল্প খাতে ব্যবহারের জন্য এলএনজিও আমদানি করতে হয়। আমদানিকৃত ও খনিজ গ্যাসের দাম যৌক্তিকভাবে সমন্বয় করলে সিস্টেম লস বাদ দিয়েও প্রতি ঘনমিটারের দাম সর্বোচ্চ ২২ টাকা হওয়া উচিত। অথচ বর্তমানে ৩০ টাকা হারে দাম নির্ধারণ করা হয়েছে। তার ওপর ৩৩ শতাংশ বাড়ানো হলে এটি শ্রমজীবী মানুষ ও ক্ষুদ্র শিল্পের জন্য ভয়াবহ প্রভাব ফেলবে।

চেম্বার সভাপতি আরও বলেন, এই দাম বাড়ানো হলে ব্যবসায়ী সিন্ডিকেট আরও সক্রিয় হয়ে উঠবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা নতুন করে ঝুঁকিতে পড়বে এবং কেউ নতুন করে শিল্প স্থাপনে আগ্রহী হবে না। গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে অন্যান্য কাঁচামালের দামও স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে।

তিনি এনার্জি রেগুলেটরি কমিশনের উদ্দেশ্যে বলেন, আপনারা ৩৩ শতাংশ দাম বাড়িয়েছেন, কিন্তু কোনো শিল্প প্রতিষ্ঠান কি ৩৩ শতাংশ লাভ করে? তাহলে অতিরিক্ত এই বিল তারা কীভাবে দেবে? শিল্প প্রতিষ্ঠান গ্যাসের বিল দিতে না পারলে আপনারা এসে লাইন কেটে দেবেন এবং কারখানা বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিনীত অনুরোধ জানাই—এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসুন। আমদানিকৃত গ্যাসের বিবেচনায় কিছুটা মূল্যবৃদ্ধি যৌক্তিক হতে পারে, তবে আন্তর্জাতিক বাজারের দামের সাথে সামঞ্জস্য রেখেই সেটি নির্ধারণ করতে হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!