নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

শেখ হাসিনা সারাদেশে স্বৈরশাসন কায়েম করেছিল-মুহাম্মদ গিয়াসউদ্দিন। Nafiz Ashraf.Tnntv24

শেখ হাসিনা সারাদেশে স্বৈরশাসন কায়েম করেছিল-মুহাম্মদ গিয়াসউদ্দিন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শেখ হাসিনা সারাদেশে স্বৈরশাসন কায়েম করেছিল-মুহাম্মদ গিয়াসউদ্দিন। Nafiz Ashraf.Tnntv24

শেখ হাসিনা সারাদেশে স্বৈরশাসন

কায়েম করেছিল-মুহাম্মদ গিয়াসউদ্দিন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন,শেখ হাসিনা সারাদেশে স্বৈরশাসন কায়েম করেছিল। নারায়ণগঞ্জে সৃষ্টি করেছিল তার সবচেয়ে প্রিয় ও আপনজন সন্ত্রাসের গডফাদার ।

রোববার (৬ এপ্রিল) দুপুরে নিউ হাজীগঞ্জ এলাকায় ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন বলেন, এ গডফাদার নারায়ণগঞ্জে কি করেছে, আপনারা জানেন। মানুষের বুকে গুলি চালিয়ে অত্যাচার করেছে। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করে আমাদের নির্যাতন করেছে। বিগত সময় ঈদেও আমরা পরিবারের সাথে দেখা করতে পারিনি, আমাদের সবাইকে পালিয়ে বেড়াতে হয়েছে।

তিনি আরও বলেন, গডফাদারের পরিবারে দুই সদস্য ছিল যারা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তারা এমনভাবে নিজেদের ছবি টানাতো যেন সাধারণ মানুষ তাদের ভয় পেত। বাপ হয়ে নিজের সন্তান ও ভাতিজাকে শীর্ষ সন্ত্রাসী বানিয়েছিল। তার স্ত্রীও চাঁদাবাজি করতো। তিনি নিজেও চাঁদাবাজ ছিলেন। আর মানুষ খুন করে নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছিল নারায়ণগঞ্জে। ওই সময় কারা তাদের সমর্থন দিয়েছিল তা সবাই অবগত। আমাদের দলেরও কিছু লোক তাদের সঙ্গে আঁতাত করে রাজনীতি করেছিল।”

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী মনির হোসেন সরদার, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়া, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি.এম. সাদরিল, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-সম্পাদক এ্যাড. খন্দকার আক্তার হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলাম এবং কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেনসহ অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!