নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

সাবেক জেলা প্রশাসক রাব্বি মিয়াকে অবসরে পাঠালেন। Nafiz Ashraf.Tnntv24

সাবেক জেলা প্রশাসক রাব্বি মিয়াকে অবসরে পাঠালেন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাবেক জেলা প্রশাসক রাব্বি মিয়াকে অবসরে পাঠালেন। Nafiz Ashraf.Tnntv24

সাবেক জেলা প্রশাসক

রাব্বি মিয়াকে অবসরে পাঠালেন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক মো.রাব্বি মিয়াকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

২০১৮ সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে নারায়ণগঞ্জে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা রাব্বী মিয়াকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।  ১৭তম বিসিএস কর্মকর্তা রাব্বী মিয়া ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২৩ জুন ২০১৯ পর্যন্ত নারায়ণগঞ্জে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মো.রাব্বি মিয়া ( ছবি: সংগৃহিত )

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) রাব্বী মিয়া এর চাকরিকাল ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাঁকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।

তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের ৫ এমপি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। এরমধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গাজী গোলাম দস্তগীর ২ লাখ ৪৩ হাজার ৭৩৯ ভোট পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বি ধানের শীষের কাজী মনিরুজ্জামান পেয়েছেন ১৬ হাজার ৪৩৪ ভোট। নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম বাবু পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ৭২২ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ধানের শীষের নজরুল ইসলাম আজাদ পেয়েছেন ৫ হাজার ১২ ভোট। নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকা পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৮৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বি ধানের শীষের আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন ১৮ হাজার ৪৭ ভোট। নারায়ণগঞ্জ-৪ আসনে একেএম শামীম ওসমান পেয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ১৩৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বি ধানের শীষের মুফতি মনির হোসাইন কাসেমী পেয়েছেন ৭৬ হাজার ৫৮২ ভোট। নারায়ণগঞ্জ-৫ আসনে একেএম সেলিম ওসমান পেয়েছেন ২ লাখ ৭৯ হাজার ৫৪৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ধানের শীষের এসএম আকরাম পেয়েছেন ৫২ হাজার ৩৫২ ভোট। প্রতিটি আসনে প্রায় ৮০ শতাংশের উপর ভোট পড়ে। ব্যাপক সহিংসতা, জাল ভোট, কেন্দ্র দখল, রাতেই ব্যালট বাক্স ভরে রাখার মতো গুরুতর অভিযোগ ছিল এই নির্বাচনে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!