নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে আছেন। Nafiz Ashraf.Tnntv24

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে আছেন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে আছেন। Nafiz Ashraf.Tnntv24

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে আছেন

 

Tnntv24.অনলাইন ডেক্স:

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গাইডলাইন মেনে তাঁর সব চিকিৎসা চলছে। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁর ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয় এবং কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসনের ডায়ালিসিস চলছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

মেডিক্যাল বোর্ড জানিয়েছে, পরে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়, যাতে ফুসফুসসহ অবশিষ্ট অঙ্গগুলোকে বিশ্রাম দেওয়া যায়।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় নিয়মিত ডায়ালিসিস চলছে। একই সঙ্গে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং ‘ডিআইসি’-এর কারণে তাঁকে রক্ত ও রক্তজাত উপাদান দিতে হচ্ছে। নিয়মিত ইকোকার্ডিওগ্রাফিতে হৃদযন্ত্রের মহাধমনির ভালভে সমস্যা ধরা পড়ায় ‘টিইই’ পরীক্ষা করা হয়, যেখানে সংক্রমণজনিত ভালভ প্রদাহ শনাক্ত হয়।

সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তা বজায় রেখে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারির ভিত্তিতে তাঁর চিকিৎসা চলছে এবং কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে মেডিক্যাল বোর্ড।

বৃহস্পতিবার বিকেলে বেগম খালেদা জিয়াকে দেখতে তাঁর পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে যান।

এদিকে নিজ এলাকা ঢাকা-৮-এ নির্বাচনি প্রচার চালানোর সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আজ আমরা জেনেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা একটু ভালোর দিকে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!