নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

সিদ্ধিরগঞ্জে ট্রিপল মার্ডার: দুই নারী,এক শিশুর খন্ডিত লাশ উদ্ধার-স্বামী আটক।Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জে ট্রিপল মার্ডার: দুই নারী,এক শিশুর খন্ডিত লাশ উদ্ধার-স্বামী আটক।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সিদ্ধিরগঞ্জে ট্রিপল মার্ডার: দুই নারী,এক শিশুর খন্ডিত লাশ উদ্ধার-স্বামী আটক।Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জে ট্রিপল মার্ডার: দুই নারী,

এক শিশুর খন্ডিত লাশ উদ্ধার-স্বামী আটক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে। বস্তাবন্দি অবস্থায় দুই নারী ও এক শিশুর খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত লামিয়ার স্বামী ইয়াসিনকে আটক করেছে। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড।

শুক্রবার ( ১১ এপ্রিল ) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মরহুম আক্তার হোসনের বাড়ির পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় খন্ডিত লাশ তিনটি উদ্ধার করা হয়।  নিহতরা হলো স্বপ্না (৩৫), লামিয়া (২০) এবং তার শিশু সন্তান আব্দুল্লাহ লাবীব (৪)। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত লামিয়ার স্বামী ইয়াসিনকে (৪০) কে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পুকুর পাড়ে লাশগুলো মাটিতে চাপা দেয়া ছিলো। বেলা সাড়ে ১১ টায় দূর্গন্ধ পেয়ে তাদের নজরে আসলে তাৎক্ষনিক পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে বড় বাড়ির পাশের একটি আঙ্গিনায় ইটের কংক্রিটে চাপাদেয়া বস্তাবন্দি অবস্থায় লাশগুলো উদ্ধার করা হয়। এ সময় স্বপ্না ও লামিয়ার মাথা এবং পা বিচ্ছন্ন অবস্থায় দেখা যায়। আরেকটি বস্তায় শিশু লাবিবের লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকাল থেকেই নিহত লামিয়ার স্বামী ইয়াসিনকে ঘটনাস্থলের আশেপাশে ঘুরতে দেখা যায়। লাশ উদ্ধারের সময়ও সে ঘটনাস্থলে ছিলো।


নিহতের বোন মুনমুন লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত করেন। তখন এলাকাবাসী সন্দেহজনক ভাবে  ইয়াসিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। মুনমুন জানান, লামিয়ার স্বামী ইয়াসিন ঈদের তিন দিন আগে কারাগার থেকে ছাড়া পায়। ইয়াসিন মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তার দুই বোন এবং ভাগিনাকে ইয়াসিনই হত্যা করেছে বলে দাবি মুনমুনের। প্রায় সময়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো। নিহত লামিয়া একজন পোশাক শ্রমিক ছিলেন। নিহত আরেক বোন স্বপ্না মানসিক প্রতিবন্ধি ছিলেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তারেক আল মেহেদী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দু’জন নারী ও একজন শিশুর লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে দুজন নারীর দেহ খন্ডিত অবস্থায় পাওয়া যায়। এবং শিশুটিকে অখন্ডিত অবস্থায় পাওয়া যায়। ঘটনায় সাথে জড়িত সন্দেহে নিহত লামিয়ার স্বামী ইয়াসিনকে আটক করা হয়। গ্রেফতারকৃত ইয়াসিনকে জিজ্ঞেসাবাদ করছে বলে জানায় পুলিশ। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!