নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

স্ত্রী হত্যার অভিযোগে ছাত্র লীগ নেতা আটক: Nafiz Ashraf. Tnntv24

স্ত্রী হত্যার অভিযোগে ছাত্র লীগ নেতা আটক: Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
স্ত্রী হত্যার অভিযোগে ছাত্র লীগ নেতা আটক: Nafiz Ashraf. Tnntv24

স্ত্রী হত্যার অভিযোগে ছাত্রলীগ নেতাকে জিজ্ঞাসাবাদ

থানায় অপমৃত্যুর মামলা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

আড়াইহাজার উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার স্ত্রী’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি ‘যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করা হয়েছে’। অপর দিকে, নিহতের স্বামীর পরিবারের দাবি ‘অসুস্থ হওয়ার পর হাসপাতালে মৃত্য হয়’। বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রী নিবাসদী এলাকায় ওই ঘটনা ঘটে।

 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুমন মিয়াকে (২৮) পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সুমন মিয়া আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ নেতা ও সরকারি সফর আলী কলেজের সাবেক জিএস। তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।

নিহত গৃহবধূর নাম জিদনী আক্তার(২৩)। সে আড়াইহাজার উপজেলার বৈলারকান্দি গ্রামের মৃত. সিরাজ মিয়ার মেয়ে। তার স্বামী সুমন মিয়া আড়াইহাজারের শ্রী নিবাসদী গ্রামের হান্নান মিয়ার ছেলে।

পরিবারের উদৃতি দিয়ে আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন জানান, প্রায় দেড় বছর প্রেমঘটিত সম্পর্কের পর তাদের বিয়ে হয়। দেড় মাস আগে তাদের একটি সন্তান হয়। তাদের পরিবার দাবি করেছে বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে ছাত্রলীগ নেতা। এসব বিষয় পরিবারকে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ভিডিও কলে জানালে ক্ষুব্ধ হয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

তিনি আরও জানায়, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করি। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। আপাতত এই ঘটনায় পরিবারের অভিযোগে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!