নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন;বাংলাদেশে জঙ্গীবাদের কোনো অবস্থান নেই:Nafiz Ashraf.Tnntv24

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন;বাংলাদেশে জঙ্গীবাদের কোনো অবস্থান নেই:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন;বাংলাদেশে জঙ্গীবাদের কোনো অবস্থান নেই:Nafiz Ashraf.Tnntv24

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন;বাংলাদেশে

জঙ্গীবাদের কোনো অবস্থান নেই

Tnntv24.অনলাইন ডেক্স:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই এবং দেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই। রবিবার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিকদের জঙ্গি ট্যাগ দেওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মালয়েশিয়া থেকে যে তিনজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে, তারা কেউ জঙ্গি নন। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস রিলিজও দিয়েছিল।

মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কর্তৃক উল্লেখিত পাঁচজন ব্যক্তির বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সেই পাঁচজন দেশে আসেননি। তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখব। তবে বাংলাদেশে তাদের কোনো সম্পৃক্ততা নে
মালয়েশিয়ার আইজিপির জঙ্গি সম্পৃক্ততার দাবির বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “সে দেশের আইজিপি কী বলেছে আমি জানি না। আমরা অফিসিয়ালি সরকারি লেভেলে কোনো মেসেজ পাইনি। আমরা বিভিন্ন মাধ্যমে যে মেসেজ পেয়েছি সেটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজ আপনাদের দেওয়া হয়েছে।

বাংলাদেশে বর্তমানে জঙ্গিবাদের অবস্থান কেমন জানতে চাইলে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আপনাদের (মিডিয়ার) সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে। এক্ষেত্রে আপনাদের ক্রেডিট অনেক বেশি। গত ১০ বছরে আপনারা জঙ্গিবাদের কোনো তথ্য দিতে পেরেছেন? যখন ছিল তখন দিয়েছেন। এখন নেই তাই দিতে পারেন না।

বিভিন্ন মহল থেকে বাংলাদেশকে জঙ্গি তকমা লাগানো হচ্ছে বলে তিনি মনে করেন কিনা, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!