নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

হাতেম পূণরায় বিকেএমইএ’র সভাপতি,ফজলে শামীম নির্বাহী সভাপতি।Nafiz Ashraf.Tnntv24

হাতেম পূণরায় বিকেএমইএ’র সভাপতি,ফজলে শামীম নির্বাহী সভাপতি।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
হাতেম পূণরায় বিকেএমইএ’র সভাপতি,ফজলে শামীম নির্বাহী সভাপতি।Nafiz Ashraf.Tnntv24

হাতেম পূণরায় বিকেএমইএ’র সভাপতি

ফজলে শামীম নির্বাহী সভাপতি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

মোহাম্মদ হাতেম পূণরায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সভাপতি নির্বাচিত হয়েছেন। ফজলে শামীম এহসান নির্বাচিত হয়েছেন নির্বাহী সভাপতি।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেএমইএ’র ৯ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের অফিস বেয়ারার্স পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন অমল পোদ্দার।

সহসভাপতি (অর্থ) পদে মো. মোরশেদ সারোয়ার এবং সহসভাপতি পদে মো. সামসুজ্জামান, গাওহার সিরাজ জামিল, আশিকুর রহমান, মোহাম্মদ রাশেদ ও ফকির কামরুজ্জামান নাহিদ নির্বাচিত হয়েছেন।

এর আগে ১০ মে দীর্ঘ এক যুগ পর বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আগামী দুই বছরের জন্য মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন ‘প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স’ পূর্ণ প্যানেল জয় লাভ করে।

এর আগে পরিচালক পদে ৩৫ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।  ‘প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স’ পূর্ণ প্যানেলে সবচেয়ে বেশি ৪০৮ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন। নির্বাচনে ফকির কামরুজ্জামান নাহিদ ৪০৬, আশিকুর রহমান ৪০৫, এম. ইসফাক আহসান ৪০৫, আহমেদ নূর ফয়সাল ৪০৪, আহসান খান চৌধুরী ৪০৪, মো. আব্দুল হান্নান ৪০৪, মো. মহসিন রাব্বানি ৪০৪, মো. শাহরিয়ার সাইদ ৪০৪, মোহাম্মদ হাতেম ৪০৩, ইঞ্জিনিয়ার ইমরান কাদের তুর্য ৪০৩, মোহাম্মদ শামসুল আজম ৪০২, গাওহার সিরাজ জামিল ৪০১, আব্দুল বারেক ৪০১, মো. জামাল উদ্দিন মিয়া ৪০১, মো. মনিরুজ্জামান ৪০১, মো. সামসুজ্জামান ৪০১, মোহাম্মদ রাশেদ ৪০১, ফজলে শামীম এহসান ৪০০, মনসুর আহমেদ ৩৯৯, মো. মামুনুর রশিদ ৩৯৯, খন্দকার সাইফুল ইসলাম ৩৯৮, মোহাম্মদ নজরুল ইসলাম ৩৯৮, মো. ইয়াসিন ৩৯৭, রাজীব চৌধুরী ৩৯৭, ফওজুল ইমরান খান ৩৯৬, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ ৩৯৬, মো. মোরশেদ সারোয়ার ৩৯৩, মোহাম্মদ সেলিম ৩৯১, মিনহাজুল হক ৩৮৬, অমল পোদ্দার ৩৮০, রাকিব সোবহান মিয়া ৩৭৪, সালাহ উদ্দিন আহমেদ ৩৭০, নন্দ দুলাল সাহা ৩৫৪, রতন কুমার সাহা ৩৩৮ ভোট পান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!