নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

বহুল আলোচিত সাত খুনের বিচারের রায় কার্যকর দাবীতে আইনজীবীদের মানববন্ধন।Nafiz Ashraf.Tnntv24

বহুল আলোচিত সাত খুনের বিচারের রায় কার্যকর দাবীতে আইনজীবীদের মানববন্ধন।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বহুল আলোচিত সাত খুনের বিচারের রায় কার্যকর দাবীতে আইনজীবীদের মানববন্ধন।Nafiz Ashraf.Tnntv24

বহুল আলোচিত সাত খুনের বিচারের রায় কার্যকর

দাবীতে আইনজীবীদের  মানববন্ধন,

দ্রুত মামলা নিস্পত্তির আল্টিমেটাম 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ১১ বছরের খুনিদের শাস্তি না হওয়ায় দ্রুত বিচারের রায় কার্যকরের দাবীতে আদালত প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি করেছে আইনজীবি ও নিহতের স্বজনেরা। রবিবার বেলা দশটায় নারাণয়গঞ্জ আদালত প্রাঙ্গণে আইনজীবি সমিতির ভবনের সামনে এই মানববন্ধনে বক্তারা আগামী পনেরো দিনের মধ্যে আপিল বিভাগকে চলমান থাকা মামলাটির রায় নিস্পত্তির আল্টিমেটাম দেয়।

এগারো বছর আগের এই দিনে নারায়ণগঞ্জ আদালতের জৈষ্ঠ আইনজীবি চন্দন সরকার ও সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলামসহ অপহরণের পর হত্যা করা হয়। এ হত্যা মামলায় বিচারের রায় কার্যকরের দাবীতে মানবন্ধন কর্মসূচি পালন করে আইনজীবী ও নিহতের স্বজনরা। এসময় মামলার বাদী নিহত নজরুল ইসলাম স্ত্রীসসেলিনা ইসলাম বিউটি বলেন লোমহর্ষক এই হতাকান্ডের বিচার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ঝুলে আছে। এতে হতাশ নিহতের পরিবার গুলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির কাছে মামলাটি নিষ্পত্তিসহ রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।

মানববন্ধনে মামলার নিম্ন আদালতের আইনজীবী অ্যাড.সাখাওয়াত হোসেন খান বলেন, সাত খুন এ জেলার একটি কলঙ্কিত অধ্যায়। এ ঘটনার সঙ্গে জড়িতরা আওয়ামীলীগের তৎকালিন এমপি শামীম ওসমান দোসর নূর হোসেন একটি বাহিনীকে টাকার দিয়ে ভাড়া করে চন্দন কুমার সরকার ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যা করায়। সাত খুনের মামলাটি নিম্ন আদালত হাইকোর্ট দ্রুত রায় দিলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলাকে ভিন্নখাতে প্রভাবিত করে। আপিল করার পরেও সাত বছর কেটে গেছে কিন্তু মামলাটি নিষ্পত্তি হচ্ছে না। তাই বর্তমান সরকারের কাছে আইনজীবীদের আহবান অবিলম্বে দ্রুত মামলাটি নিষ্পত্তি করার ব্যবস্থা করা হোক। আগামি পনেরো দিনের শুনানির ব্যাবস্থা করে রায় কার্যকরের দাবী জানান আইনজীবীরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!