নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

১৫ হাজার কোটি টাকার লেনদেন : রিমান্ডে লাক মিয়াকে জিজ্ঞাসাবাদ। Nzfiz Ashraf.Tnntv24

১৫ হাজার কোটি টাকার লেনদেন : রিমান্ডে লাক মিয়াকে জিজ্ঞাসাবাদ। Nzfiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
১৫ হাজার কোটি টাকার লেনদেন : রিমান্ডে লাক মিয়াকে জিজ্ঞাসাবাদ। Nzfiz Ashraf.Tnntv24

১৫ হাজার কোটি টাকার লেনদেন :

রিমান্ডে লাক মিয়াকে জিজ্ঞাসাবাদ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

প্রায় ৭০ কোটি টাকার অবৈধ সম্পদ ও  প্রায় ১৫ হাজার কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাক  মিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩০ জুলাই)  কারাগার থেকে এনে দুদকের প্রধান কার্যালয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াতের নেতৃত্বে একটি তদন্ত দল। গত ২৮ জুলাই আদালত  চার দিনের রিমান্ড মঞ্জুর করে। আজ ছিল রিমান্ডের প্রথম দিন।

গত ৬ মার্চ প্রায় ১৫ হাজার কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের লাক মিয়া ও তার স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করে দুদক।

মামলার এজাহারে বলা হয়,নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে ৫৫ কোটি ২৩ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৪৯ ব্যাংক হিসাবে ১৪ হাজার ৩৭৬ কোটি টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে দ্বিতীয় মামলায় তার স্ত্রী মাহমুদা বেগম ও  লাক মিয়াকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে  জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪ কোটি ৫৯ লাখ টাকার সম্পদের প্রমাণ মিলেছে। এছাড়া তার ১৪ ব্যাংক হিসাবে ৪৬১ কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে  দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!