নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

১৯৭১ সালে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন-কাজী মনিরুজ্জামান । Nafiz Ashraf.Tnntv24

১৯৭১ সালে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন-কাজী মনিরুজ্জামান । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
১৯৭১ সালে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন-কাজী মনিরুজ্জামান । Nafiz Ashraf.Tnntv24

১৯৭১ সালে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন

 -কাজী মনিরুজ্জামান

 Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
বিজিএমইএর সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, ১৯৭১ সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা শুনে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম৷ সেই থেকে আমি জিয়াউর রহমানের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি।
গতকাল ৩ সেপ্টেম্বর বুধবার  বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিপুল লোকের সমাগমে ভুলতা ফ্লাইওভার হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন।
সমাবেশে তিনি আরো বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী নেতা। দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে। এখন দেশে গণতন্ত্র সংকটাপন্ন। স্বাধীনতার পরে দেশ কখনো এমন সংকটে পড়েনি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। দেশের মানুষের প্রতিটি সংকটে খালেদা জিয়া তাদের পাশে থেকেছেন৷ আগামী দিনে তারেক রহমান এদেশে প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিবেন। তিনি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ ও খালেদা জিয়া যে সকল কাজগুলো করতে গিয়ে সফল হননি ষড়যন্ত্রের শিকার হয়েছেন সেসকল কাজ তারেক রহমান সম্পন্ন করবেন। সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর নিষ্ঠুর মামলার শিকার হতে হয়েছে রূপগঞ্জের অনেক মানুষকে। এইসব মামলার শিকার আমাকেও হতে হয়েছে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, যুবদল নেতা আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, যুবদল নেতা মোশাররফ হোসেন, যুবদল নেতা আবু মাসুম, ছাত্রদল নেতা সুলতান মাহমুদ,উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলী আহম্মদ, তারাবো পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল মতিন ভুঁইয়া, ওলামা দলের আহবায়ক পনির ভুঁইয়া, যুবদল নেতা মামুনসহ আরো অনেকে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!