নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদিয় আসনে।Nafiz Ashraf.Tnntv24

৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদিয় আসনে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদিয় আসনে।Nafiz Ashraf.Tnntv24

৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন

নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদিয় আসনে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদিয় আসনে।  জানিয়েছেন রির্টার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ তালিকায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি মনোনীত প্রার্থীদের বাইরেও স্বতন্ত্র হিসেবে অনেকে মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।

প্রার্থীদের অধিকাংশরাই সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগেরদিন মাত্র তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেন, পাঁচটি আসনে মোট ৯১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে আটজন, নারায়ণগঞ্জ-২ আসনে দশজন, নারায়ণগঞ্জ-৩ আসনে এগারোজন, নারায়ণগঞ্জ-৪ আসনে পনেরোজন এবং নারায়ণগঞ্জ-৫ আসনে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন:

নারায়ণগঞ্জ-১
এ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার মনোনয়নপত্রটি জমা দিয়েছেন। আসনটিতে স্বতন্ত্র হিসেবে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন।

এছাড়া আরও মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেহান আফজাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. মনিরুজ্জামান চন্দন, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন এবং বাংলাদেশ খেলাফত মজলিশের আ. কাইয়ুম শিকদার ।

নারায়ণগঞ্জ-২
এ আসনে ধানের শীষ প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন আসনটিতে বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর। আঙ্গুর স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

এছাড়া, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লা, ইসলামী আন্দোলনের মাওলানা মো. হাবিবুল্লাহ, কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, খেলাফত মজলিশের মো. আবুল কালাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. আবু হানিফ হৃদয় এবং স্বতন্ত্র হিসেবে মো. আতাউর রহমান খান, মিনহাজুর রহমান ও আব্দুল আউয়াল মনোনয়ন জমা দিয়েছেন।

নারায়ণগঞ্জ-৩
এ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান রোববার তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসনটিতে স্বতন্ত্র হিসেবে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও দলের নির্বাহী কমিটির সদস্য রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়াও মনোনয়ন জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মসীহ, গণঅধিকার পরিষদের মো. ওয়াহিদুর রহমান মিল্কী, খেলাফত মজলিসের মুহা. শাহজাহান, জনতার দলের আব্দুল করীম মুন্সী, গণসংহতি আন্দোলনের প্রার্থী অঞ্জন দাস, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী, আমার বাংলাদেশ (এবি) পার্টির আরিফুল ইসলাম।

নারায়ণগঞ্জ-৪
বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি আসনটি ছেড়ে দিলেও স্বতন্ত্র হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে, বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের আহ্বায়ক মোহাম্মদ আলী বাংলাদেশ রিপাকলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিন, বাসদের সেলিম মাহমুদ, কমিউনিস্ট পার্টির প্রার্থী ইকবাল হোসেন, ইসলামী আন্দোলনের মুফতি ইসমাইল কাউসার, গণঅধিকার পরিষদের মো. আরিফ ভূইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস আনোয়ার হোসেন, খেলাফত মজলিশের ইলিয়াস আহম্মেদ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মো. সুলাইমান দেওয়ান, বাংলাদেশ সুপ্রিম পার্টি মো. সেলিম আহমেদ, জাতীয় পার্টি মো. ছালাউদ্দিন খোকা এবং স্বতন্ত্র হিসেবে সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির মনোনয়ন জমা দিয়েছেন।

নারায়ণগঞ্জ-৫
ধানের শীষের প্রার্থী তিনবারের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র হয়েছেন মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল।

এছাড়া খেলাফত মজলিশের প্রার্থী এবিএম সিরাজুল মামুন, গণসংহতি আন্দোলন প্রার্থী তরিকুল ইসলাম সুজন, কমিউনিস্ট পার্টির মন্টু চন্দ্র ঘোষ, বাসদের আবু নাঈম খান বিপ্লব, গণঅধিকার পরিষদের মো. নাহিদ হোসেন, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, জাতীয় মুক্তিজোটের প্রার্থী এইচএম আজাদ হোসেন মোল্লা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী এবং স্বতন্ত্র হিসেবে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মাকসুদ হোসেনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!