নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ চেম্বারের নতুন সভাপতি মাসুদুজ্জামান মাসুদ

নারায়ণগঞ্জ চেম্বারের নতুন সভাপতি মাসুদুজ্জামান মাসুদ

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ চেম্বারের নতুন সভাপতি মাসুদুজ্জামান মাসুদ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন মডেল গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও সিটিজেন ব্যাংক পিএলসি’র অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বোর্ড সভায় পরিচালকগণ সর্বসম্মতভাবে তাঁকে এই দায়িত্ব দেন।

নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন ওসমান পরিবার ঘনিষ্ঠ খালেদ হায়দার খান কাজল। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান খালেদ হায়দার খান কাজল। তার বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগে মামলাও হয়েছে।

তবে চেম্বার সূত্র জানিয়েছে, খালেদ হায়দার খান ইতোমধ্যেই তার পদত্যাগ পত্র নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজে পাঠিয়ে দিয়েছেন। বুধবার দুপুরে বোর্ড সভায় খালেদ হায়দার খান কাজলের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়।

নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব নেয়ায় মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম ও চেম্বারের পরিচালকরা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

দায়িত্ব গ্রহণ করে নবনির্বাচিত সভাপতি মাসুদুজ্জামান মাসুদ বলে, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাঁদের প্রতি গভির শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা কামনা করছি। ইন্ডাস্ট্রিয়াল ও ব্যবসায়ীদের সুরক্ষার জন্য সকলের সহযোগীতা নিয়ে কাজ করে যাব।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!