নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে বিপুল ভোটে বিজয় ছিনিয়ে নিলেন সোলায়মান

নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে বিপুল ভোটে বিজয় ছিনিয়ে নিলেন সোলায়মান

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে বিপুল ভোটে বিজয় ছিনিয়ে নিলেন সোলায়মান

নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে বিপুল ভোটে

বিজয় ছিনিয়ে নিলেন সোলায়মান

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সোলায়মান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বদিউজ্জামান বদু।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে ভোট গণনার পর ফলাফল প্রকাশ করা হয়। এর আগে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ চলে।

ভোট গণনার পর বিজয়ী ১১ জনের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্বে থাকা আনিসুল ইসলাম সানি।

এম সোলায়মান সভাপতি পদে পেয়েছেন ১১৯৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বদিউজ্জামান বদু ৩৪৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নারায়ণগঞ্জ ক্লাবের গত নির্বাচনেও সভাপতি হয়েছিলেন সোলায়মান।

এদিকে, জ্যেষ্ঠ সহসভাপতি পদে মাহাবুবুর রহমান মারুফ ৯০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. মাহফুজুর রহমান খান মাহফুজ পেয়েছেন ৬৪২ ভোট। ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা ৯৫৬ ভোট পেয়ে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সায়দুল্লাহ রিদয় পেয়েছেন ৫৯০ ভোট।

পরিচালক পদে ৮ জন বিজয়ী হলেন- মো. জাহিদ হোসেন ( ১৪১৭ ভোট), হারুণ অর রশিদ (১৩৫৫ ভোট), মো. আলতাফ হোসেন ( ১৩৩৯ ভোট), উজ্জ্বল হোসেন (১৩১৭ ভোট), অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব (১২৬২ ভোট), খান আবদুল কাদির মাহবব (বাবু) (১২৩৮ ভোট), কাজী আবদুস সাওার (১২২৮ ভোট), অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা দীপক (৯৯৭ ভোট)।

এছাড়া পরিচালক পদে অজিত কুমার সাহা (৯৬১ ভোট) ও দিলারা মাসুদ ময়না (৯৫০ ভোট) পেয়েছেন।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!