নারায়ণগঞ্জের বন্দরে কর্কসীট কারখানায় ভয়াবহ আগুন
৮ কোটি টাকার ক্ষতি
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় আয়শা ইপসা ইনস্যুলেশন লিমিটেড নামে কর্কসীট তৈরির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টা আগুন সম্পূর্ণ নেভাতে পেরেছেন।তবে আগুন লাগার কারণ জানা যায়নি।আগুনে প্রায় আট কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার দুপুরে এই ঘটনা ঘটেছে।
কারখানার চেয়ারম্যান এম মোরশেদ খন্দকার জানিয়েছেন,বুধবার দুপুরে তিনি নামাজ পড়তে যাওয়ার পর কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসকে খবর দিলে দুপুর ২টার দিকে তারা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।ততক্ষণে কালো ধোয়ায় এলাকা ছেয়ে যায়।কারখানার বেশ কিছু মেশিনারিজ ,কর্কসীট তৈরির কাচামাল,ক্যামিকেল ও কর্কসিট পুড়ে যায়। এতে প্রায় ১০ কোটি টাকার কয়ক্ষতি দাবি করেন তিনি।
বন্দর ফায়ার স্টেশনের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান,দুপুর একটা ২০ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর দুইটার দিকে আগুন নেভানোর কাজ শুরু করে।প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হন।ফায়ার সার্ভিস দাবি করেন,মেশিনারিজসহ প্রায় ১৫ কোটি টাকা মূল্যের মালামাল উদ্ধার করে রক্ষা করেন তারা।আর ক্ষয়ক্ষতি পরিমাণ ৮ কোটি টাকা।আগুন লাগার কারণ তদন্ত শেষে বলা যাবে।








