নারায়ণগঞ্জে যাত্রী অধিকার ফোরামের সংবাদ সম্মেলন:
আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া
বৃদ্ধির উদ্যোগ বন্ধ রাখতে হবে-রফিউর রাব্বী
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ যাত্রী অধিকার ফোরামের আহবায়ক বলেছেন,কয়েক মাসের মধ্যেই জাতীয় নির্বাচন। নতুন সরকার এলে অনেক ক্ষেত্রেই নতুন নিয়ম চালু হয়। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বৃদ্ধির উদ্যোগ বন্ধ রাখতে হবে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে যাত্রী অধিকার ফোরামের সংবাদ সম্মেলে সংগঠনের আহবায়ক রফিউর রাব্বী এ দাবি তোলেন। তিনি আরো বলেন,বাস মালিকদের আবেদন পেয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম কালক্ষেপন না করে সভা ডেকে তড়িগড়ি করে বাস ভাড়া ৫০ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকার সিদ্ধান্ত দিয়ে দিলেন। আমরা এর পেছনের কারণটা বুঝতে পারি। রাব্বি বলেন, তবে অতি দ্রুত জেলা প্রশাসক জনগণের প্রবল আপত্তি,জন আকাঙ্খা ও বাস্তবতা উপলদ্ধি করে শুক্রবার সিদ্ধান্ত স্থগিতের যে ঘোষণা দিয়েছেন তাতে নারায়ণগঞ্জবাসী স্বস্থি প্রকার করেছে। কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে জেলা প্রশাসক সিদ্ধান্তটি ‘বাতিল’ বা ‘প্রত্যাহার‘ করেননি, স্থগিত করেছেন মাত্র। অথাৎ যে কোন সময় আবার তা কার্যকর করার পথ খোলা রেখেছে।
যাত্রী অধিকার ফোরাম আহবায়ক রফিউর রাব্বী আরো বলেন,২০২৪ সালের ২ এপ্রিল বিটিআরএ নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন রুটে যে ভাড়ার তালিকার প্রজ্ঞাপন প্রকাশ করেছে তা সম্পূর্ণ জনবিরোধী। তা পরিবহন মালিক বান্ধব। আমরা লক্ষ করলাম ,শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বললেও তার আমলের এই প্রজ্ঞাপনটি বাস্তবায়নের জন্য কী ভাবে প্রশাসন মরিয়া হয়ে উঠেছে।
সংবাদ সম্মেলনে চারটি দাবি উপস্থাপন করা হয়। দাবি গুলো হলো ১. ভাড়া সংক্রান্ত সরকারের পরবর্তী নতুন গ্রজ্ঞাপনের আগে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া বৃদ্ধি করা চলবে না। ২. ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি নন এসি বাসের সংখ্যা দ্রুতবৃদ্ধি করতে হবে এবং বিআরটিসির অন্তত ২৫ টি এসি বাস ৬০ টাকা ভাড়ায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চালু করতে হবে। ৩.বর্তমানে এই রুটে চলমান এসি বাস ‘ ঢাকা নগরপরিবহন’ এর ভাড়া দ্রুত কমিয়ে ৭০ টাকা নির্ধারন করতে হবে । ৪. টার্মিনাল থেকে পাতাল সংযোগের মাধ্যমে চাষাঢ়া পর্যন্ত ডাবল লাইনে মেট্টোরেল সংযোগকে বাস্তবায়নের কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নিতে হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় খেলা ঘর আসরের সহসভাপতি রথীন চক্রবর্তী, জেলা ন্যাপ সভাপতি অ্যাড.আওলাদ হোসেন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল,নারায়ণগঞ্জ জেলা সাংস্ক্রতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক তাজরীন দীনা ও জেলা সিপিবি








