নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন:মানব কল্যাণ পরিষদ। Nafiz Ashraf.Tnntv24

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন:মানব কল্যাণ পরিষদ। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন:মানব কল্যাণ পরিষদ। Nafiz Ashraf.Tnntv24

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে বিউটিফিকেশন
কোর্সের উদ্বোধন করলো মানব কল্যাণ পরিষদ

Tnntv24.স্টাফ রিপোর্টারঃ

যুব নারীদের আত্মকর্মস্থানের লক্ষ্যে এক সপ্তাহের বিনামূল্যে বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠণ মানব কল্যাণ পরিষদ। ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করেন সফল নারী উদ্যোক্তা ও জাতীয় নাগরিক পার্টির সদস্য লুবনা রহমান।

সফল ও শ্রেষ্ট সংগঠক মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক আহ্বায়ক ও জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক কবি নিরব রায়হান। প্রশিক্ষক হিসেবে সাবলিল প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেকাপ আর্টিষ্ট উম্মে রোমান ডেইজী ও মেকাপ আর্টিষ্ট তানিয়া আক্তার। মানবিক ও সেবা মূলক কাজের অংশ হিসেবে যুব শক্তিকে গড়ে তোলার লক্ষ্যে বিউটিফিকেশন কোর্সে উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন মানব কল্যাণ পরিষদ একটি বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে তরুণ সমাজসহ সকল মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। আজকের প্রশিক্ষিত শিক্ষার্থীরাই প্রশিক্ষণ গ্রহন করে একেক জন দক্ষ কারিগর হিসেবে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে এবং ২৪ জুলাই এর চেতনায় দেশ ও জাতী গঠনে সামাজিক কাজে সোচ্চার থাকবে। আর সামাজিক ও ভালো ভালো কাজ করতে গেলে কিছু বাধা বিপত্তি থাকবেই, তাই বলে থেমে থাকা যাবে না। আর সমাজে অপপ্রচার একটি সামাজিক ব্যাধি হিসেবে রুখে দিতে হবে। সততার সহিত আদর্শের সাথে মোকাবেলা করে সামনের দিকে মানবিক গুনাবলি নিয়ে এগিয়ে যেতে হবে।

বিনামূল্যের এই বিউটিফিকেশন কোর্সে আরো উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ইলমা মিতু, ইসমাইল হোসেন রাফি, প্রশিক্ষনার্থী রেশমি আক্তার উর্মি, মৌসুমী জাহান নুপুর, হাজেরা আক্তার, রেশমা, লিজা, সম্পা সরকার, সামিরা ইসলাম, সালমা ইসলাম, বিউটি আক্তার, উম্মে সুফিয়া হ্যাপি, মোসাঃ সুমাইয়া, হুমায়রা আক্তার, আলো আক্তার, জোবাইদা খাতুন, সোহানা আক্তার, জোনাকী, খালেদা ভানু রুনা, লামিয়া চৌধুরী সোহানা, আছমাউল হুসনা, আমিনা আক্তার ববি, জান্নাত আরা মুনমুন প্রমুখ।

পরিশেষে বিগত সময়ের বিভিন্ন প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে। এছাড়াও ক্লাসের সকল শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ কলম উপহার দেওয়া হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!