দুর্গোৎসব উপলক্ষে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ
রিভার সিটির মন্ডপকে অর্থ অনুদান ও বস্ত্র বিতরণ
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
সারদীয় দুর্গোৎসব উপলক্ষে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটি ও আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে ১০ টি পূজা মন্ডপকে ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগে জান্নাত কনভেনশন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। দেওভোগ ও আশপাশের এলাকার এক হাজার নারী-পুরুষের মাঝে ১ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান ও অতিথিরা অনুদানের টাকার চেক ও শাড়ি-লুঙ্গি তুলে দেন।









