নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে গার্মেন্টস অনির্দিষ্টকালের বন্ধ করায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে গার্মেন্টস অনির্দিষ্টকালের বন্ধ করায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে গার্মেন্টস অনির্দিষ্টকালের বন্ধ করায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে গার্মেন্টস অনির্দিষ্টকালের বন্ধ করায়

সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় রাসেল গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ায় কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গার্মেন্ট খুলে দেয়া ও জি এম এর পদত্যাগের দাবী জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ শ্রমিকরা।বৃহস্পতিবার সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে ।

সকালে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় গার্মেন্টসের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভকারী শ্রমিকরা মাইক লাগিয়ে বিভিন্ন প্রকার স্লোগান দিতে থাকে।

শ্রমিকরা জানান,বৃহস্পতিবার সকালে কাজে এসে দেখেতে পায় তাদের কর্মস্থল গার্মেন্টসটি বন্ধ করে দেয়া হয়েছে। প্রধান ফটকে তালা দেয়া থাকায় তারা গার্মেন্টসে প্রবেশ করতে পারেনি। শ্রমিকদের অভিযোগ গার্মেন্টসের জিএম, পি এম, সুপারভাইজার তাদের সাথে খারাপ আচরণ করে। পরিবারের কেউ অসুস্থ্য হলে ছুটি দেয় না। কোন কারণে একদিন না আসলে, পাঁচদিন অনুপস্থিত দেখায়। মালিক পক্ষ কিছু না জানিয়ে হঠাৎ কারখানার গেইটে তালা লাগিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে। তারা আরো জানান, গত চারদিন যাবত এসব দাবী নিয়ে কারখানার ভেতরেই আন্দোলন করছেন। আজ গার্মেন্টস বন্ধ হওয়ায় তারা সড়কে নামেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর করখানার মালিক পক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন।

শিল্প পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশা জানান, গার্মেন্টস বন্ধ করার ফলে শ্রমিকরা গার্মেন্টসের গলিতেই অবস্থান নিয়েছে। অবস্থান কর্মসূচি পালন করছে তবে কোন ভাঙচুর বা গাড়ি চলাচলের সড়ক বন্ধ করেনি। প্রায় ২০০ মতো শ্রমিক আমরা দেখতে পেয়েছি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!