নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা শিল্পী সমিরণ চৌধুরী মারা গেছেন।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা শিল্পী সমিরণ চৌধুরী মারা গেছেন।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা শিল্পী সমিরণ চৌধুরী মারা গেছেন।Nafiz Ashraf.Tnntv24
নারায়ণগঞ্জে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা
শিল্পী সমিরণ চৌধুরী মারা গেছেন
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
শিল্পী সমীরণ চৌধুরী কিছুক্ষণ আগে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাকে কিছুক্ষণের মধ্যে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে নিয়ে আসা হবে। পরে নারায়ণগঞ্জে মাসদাইরের মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
বিষয়টি শিল্পী , লেখক ও সাংস্কৃতিকজন রফিউর রাব্বী শনিবার বিকেলে তাঁর ফেসবুকে লিখেছেন,সমীরণ ১৯৯৪ সালে নারায়ণগঞ্জে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে আমাদের সহপাঠী ছিলেন। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত আমার “নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য” গ্রন্থে সমীরণ সম্পর্কে যে তথ্য-পরিচিতি প্রকাশিত হয়েছিল নিচে তা তুলে ধরা হলো।
শিল্পী সমীরণ চৌধুরী ১৯৬২ সালের ২০ নভেম্বর আড়াইহাজার উপজেলার গোপালদী ইউনিয়নের উলুকান্দী গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা অনিল গোপাল সাহা। ছয় ভাইবোনের মধ্যে সমীরণ পঞ্চম। তার পড়াশুনায় প্রথম হাতেখড়ি বড়বোনদের কাছে। পরে উলুকান্দী সরকারী প্রাথমিক বিদ্যলয় ও সদাসদী বহুমুখী উচ্চবিদ্যালয়ে পড়াশুনা করেন। দশম শ্রেণিতে এসে নারায়ণগঞ্জের বারএকাডেমি থেকে ১৯৭৯ সালে এসএসসি পাশ করেন। সমীরণ ১৯৮০ সালে ঢাকায় চারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হন। পরে এই চারুকলা মহাবিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয়ে চারুকলা ইনস্টিটিউট হলে সেখান থেকে ১৯৮৫ সালে বিএফএ ও ১৯৮৭ সালে ‘ড্রইং এবং পেইন্টিং’ বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন কেরন। ছাত্রাবস্থায় তিনি জলরঙে বিশেষ দক্ষতার জন্য শ্রেষ্ঠ পুরস্কার পান। সমীরণ চৌধুরী জলরং ও প্রতিকৃতি শিল্পী হিসেবে সবিশেষ পরিচিত। তিনি ভারত, জাপান, নরওয়ে সহ দেশে-বিদেশে বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
সমীরণ বিভিন্ন মাধ্যমে ২২ হাজারের অধিক ছবি এঁকেছেন। দেশে ও বিদেশে তার ১৮টি একক চিত্র প্রর্দনী অনুষ্ঠিত হয়েছে এবং বহু জাতীয় ও আন্তর্জাতিক যৌথ প্রদর্শনীতে তিনি অংশগ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মান, ইতালি, হল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ফ্রান্স, ভারত, পাকিস্তান, সৌদি আরব, সুইডেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিনলেন্ড, নরওয়ে, ডেনমার্ক, পর্তুগাল, গ্রীস, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান মরক্কো, নাইজেরিয়া, ঘানা, বুলগেরিয়া সহ বাংলাদেশের বিভিন্ন সংগ্রহশালা ও ব্যক্তি তার ছবি সংগ্রহ করেছেন। সমীরণ চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৪ সালে নারায়ণগঞ্জে স্থাপিত হয় নারায়ণগঞ্জ চারুকলা ইনসস্টিটিউট।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!