নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন আশ্রমে
আনন্দমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে আনন্দমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। কুমারী পূজায় হিন্দু সম্প্রদায়ের শত শত পূণ্যার্থী অংশগ্রহণ করেন। প্রদ্বীপ জ্বেলে শংখ বাজিয়ে উলুধ্বণি দিয়ে সাত বছর বয়সী শিশু রাজশ্রী ভট্টাচার্য্যকে দেবীর আসনে বসিয়ে তারচরণে প্রণাম করে পূজো করা হয়। পূণ্যার্থীরা করজোরে দেবীর কাছে শান্তি কামনা করে মন্ত্র পাঠ করেন।
নারায়ণগঞ্জে আনন্দমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। নগরীর মিশনপাড়া এলাকায় রাম কৃষ্ণ মিশন আশ্রমে মঙ্গলবার বেলা এগারটা থেকে শুরু হওয়া এ কুমারী পূজায় হিন্দু সম্প্রদায়ের শত শত পূণ্যার্থী অংশগ্রহণ করেন। সকালে পূণ্যার্থীরা রাম কৃষ্ণ মিশন আশ্রমে আসতে শুরু করে। প্রদ্বীপ জ্বেলে শংখ বাজিয়ে উলুধ্বণি দিয়ে সাত বছর বয়সী একটি শিশুকে দেবীর আসনে বসিয়ে তারচরণে প্রণাম করে পূজো করা হয়।
পূণ্যার্থীরা করজোরে দেবীর কাছে শান্তি কামনা করে মন্ত্র পাঠ করেন। এবার কুমারী দেবীরূপে মন্ডপে অধিষ্ঠিত হয় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রাজশ্রী ভট্টাচার্য্য। রাজশ্রী ভট্টাচার্য্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের দেওভোগ এলাকার পাপ্পু ভট্টাচার্য্য ও স্বর্না ভট্টাচার্য্যের কন্যা।
শাস্ত্র মতে, প্রতিটি মেয়ের মাঝে মা বিরাজমান। সেটা জেনে কুমারী পূজা করা হয়। অতিতে এটার অনেক প্রচলন ছিলো। বর্তমানে অনেক কম পালন করা হয়। বাচ্চাদের মাঝখান থেকেই ভগমানের আর্ভিবুত হয়। তাই বাচ্চাদের মন নিস্পাপ বলে বাচ্চদের পুজা করা হয়। পূণ্যার্থীরা জানান পূজায় এসে নিজের পাশাপাশি দেশ ও জাতির জন্য মঙ্গল প্রার্থনা করেন মা’য়ের কাছে।
১৯০১ সাল স্বামীজী বিবেকানন্দ দুর্গাপূজার মাধ্যমে ৯ জন কিশোরীকে কুমারী রূপে পূজা করেছিলেন। পূজা চালু করার পর থেকে এ পূজার প্রচলন রয়েছে বলে জানান নাগমশাই আশ্রমের সভাপতি তারাপদ আচার্য্য।
এ বছর নারায়ণগঞ্জ জেলায় ২২৪ টি মন্ডপে সারদীয় দূর্গা পুজা পালিত হচ্ছে। সকলে নির্বিঘ্নে আনন্দ উৎসবে দূর্গা পুজা পালন করতে সার্বিক ভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসন।








