নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রাজস্ব ও উন্নয়নসহ ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন: Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রাজস্ব ও উন্নয়নসহ ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রাজস্ব ও উন্নয়নসহ ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন: Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রাজস্ব

ও উন্নয়নসহ ৭৭৫ কোটি টাকার
বাজেট ঘোষণা করেছেন

Tnntv24.টাইমস রিপোর্ট,নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব ও উন্নয়নসহ ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এএইচএম
কামরুজ্জামান। বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টায় নগর ভবন অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণার আয়োজন করা হয়।

২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকার বাজেট ঘোষণা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। সিটি করপোরেশন গঠনের পর এটি হবে ১৪তম বাজেট। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকার আয় এবং ৬৭৮ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার ১৩৮ টাকার ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত থাকবে ৯৬ কোটি ৪০ লাখ ২১ হাজার ১৯ টাকা।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজেট প্রণয়নে কিছুটা বিলম্ব হয়েছে। প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করার আগে এনসিসি কর্তৃপক্ষ একাধিক বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় বাজেটের আকার ও খাতভিত্তিক ব্যয় নির্ধারণ করা হয়েছে।

গত ২০২৩-২৪ অর্থবছরে এনসিসি’র বাজেট ছিল ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার টাকা, ২০২২- ২৩ অর্থবছরে ৫৮৮ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬
টাকা।এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, সচিব মো: নূর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আজিজুল
ইসলাম। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর সরকার দেশের সব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২১ আগস্ট স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব নেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!