নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার: Nafiz Ashraf.Tnntv24

শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার: Nafiz Ashraf.Tnntv24

শিশু গৃহকর্মীকে ধর্ষণের

অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলার বন্দরের রূপালী এলাকায় ১২ বছরের এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ পুলিশ।ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৪টার দিকে। এঘটনায় নির্যাতিতা ওই শিশুর চাচা বাদী হয়ে মঙ্গলবার সকালে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) দুপুরে নির্যাতিতা ওই শিশুটি রাজধানী ঢাকার কলাবাগান এলাকার যে বাসায় গৃকর্মীর কাজ করতো সেখানে কাউকে কিছু না জানিয়ে বাসা হইতে বের হয়ে যায়। পরবর্তীতে অবিযুক্ত রুহুল আমিনের (৪১) সাথে ধানমন্ডি সাইন্স ল্যাবরেটি সিটি কলেজ সংলগ্ন রাস্তায় দেখা হয়। এসময় রুহুল ওই শিশুটিকে ফুসলাইয়া সু-কৌশলে তার সহিত নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন রূপালী এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে আসে এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। পরে মঙ্গলবার সকালে পুনরায় কলাবাগান নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে নারায়নগঞ্জের সদর থানার ২নং রেল গেইট সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটি ডাকচিৎকার শুরু করে আশপাশের লোকজন অভিযুক্ত রুহুলকে আটক করে মারপিট করে এবং পুলিশকে বিষয়টি অবহিত করে। পুলিশ প্রথমে নারায়নগঞ্জ সদর থানায় নিয়ে যায়। পরে ঘটনাস্থল বন্দর থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে তারা রুহুলকে পুলিশ হেফাজতে নেয়। রুহুল ডিএমপির ট্রাফিক জোনের ধানমন্ডি বিভাগে কর্মরত ছিল।

এবিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই শিশুর চাচা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নির্যাতিতা শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!