নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ ঘটনায় আরো এক জনের মৃত্যু,মৃতের সংখ্যা ৭ : Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ ঘটনায় আরো এক জনের মৃত্যু,মৃতের সংখ্যা ৭ : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ ঘটনায় আরো এক জনের মৃত্যু,মৃতের সংখ্যা ৭ : Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ ঘটনায় আরো

এক জনের মৃত্যু,মৃতের সংখ্যা ৭

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আসমা বেগম (৩৫) মারা যান।

এর আগে নিহত আসমার কলেজ পড়ুয়া মেয়েও মারা যান। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে দগ্ধ হওয়ার পর আসমাকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান। তিনি জানান, আসমার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।

প্রসঙ্গত, গত শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলার খন্দকার ভিলা নামের বাড়ির ভাড়াটিয়া কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন। পরে তাদের সবাইকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় একে একে মারা যান ২৪ আগস্ট ১ মাস বয়সী শিশু ইমাম উদ্দিন, ২৫ আগস্ট শিশুটির নানি তাহেরা আক্তার (৫০), ২৮ আগস্ট হাসান গাজী ও তার ছোট মেয়ে জান্নাত, ২৯ আগস্ট সালমা ও আসমার মেয়ে তিসা। শুক্রবার রাতে মৃত্যু হয় আসমার।

এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন আসমার ১১ বছরের মেয়ে মুনতাহা তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছে। পরিবারের আরেক সদস্য আরাফাতের অবস্থার উন্নতি হয়েছে। সে ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এলাকাবাসীর দাবি, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত। তাদের মতে, ঘটনার পরও ওই কক্ষের নিচ থেকে গ্যাসের বুদবুদ উঠতে দেখা গেছে, যা লিকেজের প্রমাণ হতে পারে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!