আড়াইহাজারে বিএনপির মনোনয়ন বাতিলের দাবীতে
কাফনের কাপড় পরিধান করে বিক্ষোভ
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনিত প্রার্থী পরিবর্তনের দাবিতে মনোনয়ন বঞ্চিত তিন নেতার কর্মী
সমর্থকরা কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার বিকেলে মিছলটি উপজেলা সদর থেকে বের হয়ে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন
পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। একই আসন থেকে
মনোনয়ন প্রত্যাশি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সাবেক সংসদ
সদস্য আতাউর রহমান আঙ্গুর, কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার । কেন্দ্র থেকে প্রাথমিক ভাবে নজরুল
ইসলাম আজাদের নাম ঘোষনা করার পর পরই অপর তিন মনোনয়ন প্রত্যাশি মাহমুদুর রহমান সুমন, আতাউর রহমান আঙ্গুর,পারভীন
আক্তার এক্যবদ্ধ হয়ে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে প্রায় এক মাস ধরে সভা সমাবেশ , বিক্ষোভ মিছিল.মশাল মিছিলসহ
নানা কর্মসুচী পালন করে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষন করারচেষ্টা করছেন। তাদের দাবি তৃনমুলের সাথে যার সম্পর্ক আছে
এমন কাউকে এই আসনে প্রার্থী করার ।
আন্দোলনকারী নেতাকর্মীদের দাবী, তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে দলটির হাইকমন্ডের কাছে
মনোনয়ন স্থগিতের দাবী করে আসছেন। বিগত সময়ে তিনবার বিএনপির প্রার্থী সংসদ সদস্য
নির্বাচিত হয়েছেন। বর্তমানে দল থেকে আজাদকে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে তার
বিতর্কিত কর্মকান্ডের ফলে বিএনপির ভাবমূর্তি চরমভাবে নষ্ট হয়ে পড়েছে। ভোটের মাঠে তার কোন জনপ্রিয়তা নেই; তাকে সাধারণ মানুষ ভয় পায়। তার মনোনয়ন বাতিল করা না হলে; এই আসনটি এবার বিএনপির হাত ছাড়া হয়ে যাবে।








