নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

আড়াইহাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র সুন্দর আলীর দায়িত্ব গ্রহন

আড়াইহাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র সুন্দর আলীর দায়িত্ব গ্রহন

Facebook
WhatsApp
LinkedIn
আড়াইহাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র সুন্দর আলীর দায়িত্ব গ্রহন

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ সুন্দর আলী মেয়রের দায়িত্বভার গ্রহন করেছেন। বৃহস্পতিবার (৯আগষ্ট) দুপুরে আড়াইহাজার পৌরসভা সম্মেলন কক্ষে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদায়ী মেয়র আলহাজ্ব হাবিবুর রহমানের কাছ থেকে মেয়রের দায়িত্বভার গ্রহন করেন আলহাজ্ব মোঃ সুন্দর আলী।

নবনির্বাচিত মেয়র দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে বিদায়ী মেয়র আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজালাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান রোমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার কাজী ওয়াজউদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,সরকারী সফর আলী কলেজের সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল,আড়াইহাজার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ মোল্লা, হাইজাদী ইউপি চেয়ারম্যান আলী হোসেন ভুইয়া,মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আমানউল্যাহ আমান,ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান মোঃ লাক মিয়া,উচিৎপুরা ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দিন মোল্লা, পৌরসভার সচিব মিসেস তাসলিমা আক্তার,পৌর প্রকৌশলী প্রমুখ।

সভায় বিদায়ী মেয়র হাবিবুর রহমানকে ফুল দিয়ে বিদায় জানান এবং নবনির্বাচিত মেয়র আলহাজ্ব সুন্দর আলীকে ফুল দিয়ে বরণ করে নেন পৌরসভার সকল স্তরের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।#

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!