একুশের চেতনা আমাদের অস্তিত্বের
সাথে মিশে আছে,মুস্তাফিজুর রহমান ভুইয়া
Tnntv24.আনিসুর রহমান বিশেষ প্রতিবেদকঃ
দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে অমর একুশ উৎপাদনের সুযোগ পাওয়ায় একে নতুন প্রেরণার উৎস হিসেবে অভিহিত করেছেন নারায়ণগঞ্জ –১ রূপগঞ্জ আসনের বিএনপির নির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু।
শুক্রবার (২০ফেব্রুয়ারী) দিবাগত রাতে রূপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২ -এর ২১ ফেব্রুয়ারী ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
তিনি মমে করেন ৫২-এর ভাষা আন্দোলনের চেতনা থেকেই বাংলাদেশের স্বাধীনতা এবং পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের জন্ম হয়েছে, যা বর্তমান সময়েরও জাতিকে সামনের সামনে এগিয়ে নেওয়ার মূল শক্তি ।
মুস্তাফিজুর রহমান ভুইয়া বলেন,”আমরা অনেক বছর পর এক মুক্ত বাংলাদেশে অত্যন্ত স্বস্তিদায়ক পরিবেশে আমাদের মহান শহীদদের স্মরণ করতে এসেছি। নিঃসন্দেহে একুশে’র চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। আমাদের ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, গণতু পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম এবু সর্বশেষ জুলাই বিপ্লব — সবকিছুই মূল উৎপত্তি হয়েছে একুশের অভিনাশী চেতনা থেকে। সে কারণে এই একুশ আমাদের জাতীয় জীবনে নতুন প্রেরণা হয়ে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। “
১২টা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন,রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো :সবজেল হোসেন, মুক্তিযোদ্ধা, রূপগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, রূপগঞ্জের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, রূপগঞ্জ প্রেসক্লাব,উপজেলা প্রেসক্লাব,পূর্বাচল প্রেসক্লাব। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সাধারণ মানুষ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্প্রস্তবক অর্পণ করেন।
এ সময় রূপগঞ্জ প্রেস ক্লাবের মাঠে আয়োজিত ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এসময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুসহ অনেকে।
এ সময় নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বিগত ১৭ বছর পর মানুষ স্বাধীন ভাবে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পারছে। ভাষার জন্য মানুষ শহীদ হতে পারে এটা পৃথিবীর মানুষ বাংলাদেশ থেকে শিখেছে। যারা ৫২ ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।