নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ওসমান হাদীর উপর হামলা প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপি ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল।Nafiz Ashraf.Tnntv24

ওসমান হাদীর উপর হামলা প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপি ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ওসমান হাদীর উপর হামলা প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপি ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল।Nafiz Ashraf.Tnntv24

ওসমান হাদীর উপর হামলা প্রতিবাদে
নারায়ণগঞ্জে বিএনপি ও ইসলামী আন্দোলনের
বিক্ষোভ মিছিল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আলাদা ভাবে বিক্ষোভ
মিছিল ও সামাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর ও মহানগর বিএনপি।

শনিবার বিকেলে ডিআইটি চত্বরে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, নগর
সেক্রেটারি সুলতান মাহমুদ, নগর ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম শাহিন আদনান, শ্রমিক নেতা ফারুক হোসেন হাওলাদার, সিদ্ধিরগঞ্জ থাানা দক্ষিণের
সভাপতি মুহাম্মদ সোহেল প্রধান, সেক্রেটারি আব্দুল মজিদসহ অনেকে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, জুলাই যোদ্ধাদের ওপর হামলা
স্বৈরাচারের পুনরুত্থানের আশংকা। ফ্যাসিস্টদের দোসরদের এখনই দমন করতে না পারলে এর পরিণতি ভয়াবহ হবে। হত্যার উদ্দেশ্যে তার উপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি
দিতে হবে।

এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্দ্যোগে শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপির
একাংশের নেতা কর্মীরা । নগরীর মিশনপাড়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ পাচঁ আসনে বিএনপির মনোনিত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ
মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জাকির হোসেন ও মহানগর বিএনপির সাবেক মহাসচিব এ টি এম কামালসহ অনেকে। বিএনপির নেতারা বলেন, প্রতিবাদ সভায় মাসুদুজ্জামান মাসুদ
বলেন,“প্রত্যেক দলের রাজনীতি আলাদা, মত ও পথ ভিন্ন হতে পারে। কিন্তু দিন শেষে আমরা সবাই একই দেশের নাগরিক। ভিন্নতা মেনে নিয়েই দেশ ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা গণতন্ত্রের সৌন্দর্য। অথচ একটি দেশবিরোধী ষড়যন্ত্রকারী চক্র নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একের পর এক হামলা ও অন্তর্ঘাতমূলক তৎপরতায় লিপ্ত হয়েছে।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!