নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ক্ষমতা থেকে যারাই চলে গেছে ভালো সুনাম নিয়ে যেতে পারে নাই – বাহাদুর শাহ মোজাদ্দেদী।Tnntv24

ক্ষমতা থেকে যারাই চলে গেছে ভালো সুনাম নিয়ে যেতে পারে নাই – বাহাদুর শাহ মোজাদ্দেদী।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ক্ষমতা থেকে যারাই চলে গেছে ভালো সুনাম নিয়ে যেতে পারে নাই – বাহাদুর শাহ মোজাদ্দেদী।Tnntv24

ক্ষমতা থেকে যারাই চলে গেছে ভালো সুনাম নিয়ে

যেতে পারে নাই – বাহাদুর শাহ মোজাদ্দেদী

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৫ আসনেরে প্রার্থী আল্লামা বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর এসে দেখছি বহুদল ক্ষমতায় এসেছে.
আবার ক্ষমতা থেকে চলেগেছে। ক্ষমতা থেকে যারাই চলে গেছে কোন ভালো সুনাম নিয়ে যেতে পারে নাই। প্রতিটি সরকারের শাসনে আমলেই বিরাট বিরাট দুনীর্তির কথা আমার
শুনতে পাই। যারাই ক্ষমতায় এসেছে জনগনের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশেপাচার করেছে। আজ বাংলাদেশের মানুষ গরীব থেকে আরো গরিব হয়ে গেছে। আমরা দেখেছি ওরা সাধারণ মানুষ থেকে ক্ষমতায় এসে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ সিটি কর্পোরেনের সামনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বরেন। ইসলামী ফ্রন্ট বাংলাদেশ পার্টির নারায়ণগঞ্জ
জেলার সাবেক সভাপতি এ্যাডভোকেট একরামুল হক সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ তৈয়বুল হাসান লিংকন, মাওলানা মহিউদ্দিন হামিদী, হাজী নুরুল ইসলাম, সাদ্দাম
কাউসার,, গোলাম মোহাম্মদ সোহেলসহ অনেকে।

বর্তমান অর্ন্তবর্তী সরকার আমেরিকাকে দালাল সরকার আখ্যা দিয়ে তিনি বলেন, এই বাংলাদেশ নামের রাস্টটাকে একটি জঙ্গীবাদি রাস্ট্র বানানোর জন্য সকল ব্যবস্থা করতে যাচ্ছে ইউনুস সরকার। জঙ্গিবাদি রাস্ট হলেই
আমেরিকার সুযোগ হবে বাংলাদেশের মাটিতে ঘাটি করার । ইদানিং কালে আমরা দেখেছি আমেরিকার চামচা ইউনুস সরকার সেনমার্টির দেয়ার পায়তারা করছেন, চট্রগ্রাম পোর্ট দিয়ে দিয়েছেন ।

বাংলাদেশের পার্বত্য অঞ্চলের একটা অংশ বিদেশীদের দিয়ে দেয়ার পায়তারা করছেন। এই দেশটাকে সম্পুন্ন ধংস করে দিচ্ছে বর্তমান ইউনুস সরকার। এইা জালিম সরকার চাচ্ছে তার
এই দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য হা ভোট মানুষের কাছে চাচ্ছেন জোর করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগন , মসজিদের ইমামদেরকে বিভিন্ন ভাবে পেসার সৃষ্টি করে
হ্যা ভোটের পক্ষে প্রচারনা চালাচ্ছে। হ্যা ভোটের মাধ্যমে তিনি যত দুনীর্তি করেছেন তা জায়েজ করবেন ।

তিনি বলেন, ২০২৪ সালে ৫ আগষ্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে কিছু মানুষ ক্ষমতায় এসেছে। কিছু কিছু বৈষম্যবিরোধী নেতা ও কিছু সমন্বয়ক ছিলো যাদের বাড়ি ঘর
দেখলে মনে হতো একটা ফকিন্নির বাড়ি । আজকে দেখাযায় এসব ফাকিন্নির বাচ্চারা শত শত কোটি মালিক বনে গেছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!