খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে ধানের
শীষে ভোট দেওয়ার অঙ্গীকর তৈমূরের
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়গঞ্জঃ
বিএনপি সাবেক চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন সিনিয়র আইনজীবী এড. তৈমূর আলম খন্দকার। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তৈমূর আলম খন্দকার ও তার অনুগতরা কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
তৈমূর আলম খন্দকার খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ছিলেন।
এসময় এড. তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমি বিএনপি থেকে বহিষ্কৃত। তারপরও একজন ব্যক্তির প্রতি শ্রদ্ধাবোধ আনুগত্য কৃতজ্ঞতা থাকে। বিএনপি এবং জনগণের সঙ্গে আগেও ছিলাম ভবিষ্যতেও থাকবো। পাশাপাশি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন তখন বিএনপির শীর্ষ নেতাদের জিজ্ঞাসা করেছিলেন, আমার তৈমূর কোথায়? তাকে কেন বহিষ্কৃত করা হলো? বিএনপি চেয়ারপারসন যদি এই কথা বলে থাকেন তাহলে আইনত আমার বহিষ্কার থাকার কথা না। আমি যেখানে যে অবস্থায় থাকি আমি খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞ। দেশনেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া মার্কা ধানেরশীষে ভোট দেবো।








