নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রূপগঞ্জে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ: Nafiz Ashraf.Tnntv24

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রূপগঞ্জে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রূপগঞ্জে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ: Nafiz Ashraf.Tnntv24

 খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়
রূপগঞ্জে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ

তিন বারের  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের  উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল করা হয়েছে।

সোমবার দিনব্যাপী (৫ জানুয়ারী) কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র, পূর্বগ্রাম, বড়ালু, নগরপাড়া ও নাওড়া এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাড মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু সহ উপজেলা ও স্থানীয় বিএনপি- অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু তার বক্তব্যে বলেন, আজ দেশনেত্রী বেগম খালেদা  আমাদের মাঝে নেই, কিন্তু তিনি সব সময় আমাদের অন্তরে ছিল,  সবসময় থাকবেন। বিগত সরকারের আমলে উনাকে দেশ থেকে চলে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি বলেছিলেন এদেশের জনগনই আমার সব তাদের ছেড়ে আমি কোথাও যাবেনা। মরতে হলে এদেশেই  আমি মরবো। তিনি অন্যায়ভাবে কখনো আপোষ করেনি।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানকে বিগত ১৭ বছর এদেশে আসতে দেয়া হয়নি। কিন্তু তিনি বাইরে বসে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কাজ করেছেন। তিনি এদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।

বিগত সরকারের আমলে এদেশের মানুষ ভোট দিতে  পারেনি। অনেকে ভোট দেয়া ভুলে গেছে। ভোট দেয়া সকলের দায়িত্ব। ভোটের মাধ্যমে আপনারা একজন সঠিক নেতাকে নির্বাচন করবেন। যিনি এলাকার উন্নয়নে কাজ করবেন।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!