নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি দেশের সম্পদ-মাসুদুজ্জামান । Nafiz Ashraf.Tnntv24

খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি দেশের সম্পদ-মাসুদুজ্জামান । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি দেশের সম্পদ-মাসুদুজ্জামান । Nafiz Ashraf.Tnntv24

খালেদা জিয়া শুধু বিএনপির নয়,

তিনি দেশের সম্পদ-মাসুদুজ্জামান

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন শুধু বিএনপির সম্পদ নন; তিনি গণমানুষের সম্পদ, বাংলাদেশের সম্পদ। সারাদেশে দলমত নির্বিশেষে মানুষ তার জন্য দোয়া করছে—এটাই প্রমাণ করে উনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।”

সোমবার বিকেলে নগরীর মিশন পাড়া হোসিয়ারী সমিতিতে মহানগর ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের উদ্যোগে আয়োজিত অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশের জন্য তিনি অসীম ত্যাগ স্বীকার করেছেন—স্বামী, সন্তান, স্বজন হারিয়েছেন। বহু রাজনৈতিক সংকটেও আপোষ করেননি। তিনি কখনো আমাদের ছেড়ে যাননি, জনগণের পাশেই থেকেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”

ছাত্রদল নেতাদের উদ্দেশে মাসুদুজ্জামান বলেন, “জাতীয়তাবাদী দল ছাত্রদলকে নিয়ে গর্ব করে। সেই গর্বকে জনগণের গর্বে রূপ দিতে হবে আপনাদেরই। ভলেন্টিয়ার কাজ, ট্রাফিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা—এসব ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। আপনারা মেডিকেল টিম গড়ে জনগণের সেবা করতে পারেন।”

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসূফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর মহিলাদলের সভাপতি দিলারা মাসুদ ময়না, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রানা, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাবেক কাউন্সিলর শওকত হোসেন শকু, তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান সুজন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি আলিমুল ইসলাম সিফাত, এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

শেষে দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মো. শিব্বীর আহম্মেদ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!