জনগণ আমাকে নির্বাচিত করলে রূপগঞ্জকে আধুনিক উপজেলা
হিসেবে গড়ে তোলা হবে… মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু-র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) মুড়াপাড়া ইউনিয়নে মঙ্গলখালী এলাকায় ২ নং ওয়ার্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজ রহমান ভূঁইয়া দিপু।
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বলেন, আমি আপনাদের ঘরের সন্তান, আমি নির্বাচিত হলে রূপগঞ্জকে একটি আদর্শ ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব। ক্ষমতার জন্য নয় বরং মানুষের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি।
বিগত সরকারের আমলে রূপগঞ্জের ঘরে ঘরে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে। যুবসমাজকে রক্ষা করতে সম্পূর্ণ মাদকমুক্ত করার অঙ্গীকার করেন। রূপগঞ্জের দীর্ঘদিনের গ্যাস সমস্যা সমাধানে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে জানান। বিভেদ ভুলে আমি সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই। সুখে-দুঃখে রূপগঞ্জবাসীর পাশে থাকাই আমার লক্ষ্য।
উঠান বৈঠকে বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। জনগণের অধিকার পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নের স্বার্থে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কোনো বিকল্প নেই। বৈঠকে উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে এই প্রচারণামূলক সভাটি পরিচালিত হয়েছে। অনুষ্ঠান শেষ পর্যায়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির সমৃদ্ধি এবং নির্বাচনে ধানের শীষের বিজয় কামনা করা হয়।
এসময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা জজ কোটের পি.পি. এড. আবুল কালাম আজাদ, রূপগঞ্জ থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রমজান মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়া, কামাল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মজিবর রহমান মেম্বার, মঞ্জুর হোসেন মুড়াপাড়া ইউনিয়ন প্রজন্ম ৭১ এর আলী হোসেন সহ মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








