জুলাই গণঅভ্যুত্থানে ৮ জন শহীদের গেজেট বাতিল
করলো মুক্তিযুদ্ব বিষয়ক মন্ত্রণালয়
Tnntv24.স্টাফ রিপোর্টার,রূপগঞ্জ:
জুলাই গণ অভ্যুত্থানে ৮ জন শহীদের গেজেট বাতিল করলো সরকার। গত ৩ আগষ্ট রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। পরে তা গেজেট আকারে প্রকাশিত হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মিঠাবো গ্রামের আলমগীর মোল্লার পুত্র তাওহিদুল আলম জিসান গেজেট
নাম্বার ৮১৮, শরিয়ত পুরের বাঁধনের গেজেট নাম্বার ৮৩৬, পটুয়াখালীর বশির সরদার গেজেট নাম্বার ৮২৩,সাভারের মোঃ রনি মোল্লা গেজেট নাম্বার ৭৬৬, ঢাকার দৌলতখানের শাহ জামান গেজেট নাম্বার ৬১১, নরসিংদীর জিন্নাহ মিয়া গেজেট নাম্বার ৩৭৫, টাঙ্গাইলের মো. খলিলুর রহমান তালুকদার গেজেট নাম্বার ২২৯ এবং রামপুরার মুসলেহ উদ্দিন গেজেট নাম্বার ২২৪ জুলাই শহীদের গেজেট বাতিল করা হয়েছে।বিভিন্ন লোকের আবেদনের পরিপ্রেক্ষিতে, জেলাপ্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা যাচাই বাছাই করে জানতে পারেন। ওরা ৮ জনই ভুয়া এবং বিভিন্ন জন বিভিন্ন ভাবে মৃত্যু বরন করেছেন।

বন্ধুর ছুরির আঘাতে তাওহিদুল আলম জিসান খুন হয়।
উল্লেখ্য ২০২৪ সালের ৩০ জুলাই মঙ্গলবার রাত ৮ টার সময় তাওহিদুল আলম জিসান ব্যবসায়িক কারণে বন্ধুর হাতে খুন হন।
‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এবং রুলস অব বিজনেস অনুযায়ী এই আটজন জুলাই শহীদের গেজেট বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।