নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

তারেক রহমানের ৩১ দফা প্রচারে মাসুদুজ্জামানের নেতা-কর্মীরা । NafizAshraf.Tnntv24

তারেক রহমানের ৩১ দফা প্রচারে মাসুদুজ্জামানের নেতা-কর্মীরা । NafizAshraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
তারেক রহমানের ৩১ দফা প্রচারে মাসুদুজ্জামানের নেতা-কর্মীরা । NafizAshraf.Tnntv24

তারেক রহমানের ৩১ দফা প্রচারে

মাসুদুজ্জামানের নেতা-কর্মীরা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত  ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদের সামনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদের পক্ষে এ প্রচারণা চালায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রচারণায় অংশ নিয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, “নারায়ণগঞ্জে যোগ্য, মেধাবী ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া সামাজিক সুশাসন, আইনের ন্যায়বিচার এবং দেশের উন্নয়ন সম্ভব নয়। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত নারায়ণগঞ্জ গড়তে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাসুদুজ্জামান মাসুদই উপযুক্ত নেতৃত্ব দিতে পারবেন।”

তিনি আরও বলেন, করোনাকাল থেকে শুরু করে মাসুদুজ্জামান সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে গ্রহণযোগ্য ইমেজ তৈরি করেছেন। জনগণের সহযোগিতা পেলে নারায়ণগঞ্জকে আধুনিক নগরীতে পরিণত করা সম্ভব হবে।

মহানগর বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনে বন্দরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা রয়েছে। সীমানা পরিবর্তনের কারণে গোগনগর ও আলিরটেক ইউনিয়ন বাদ পড়েছে, যা আমাদের কাছে অন্যায্য মনে হয়েছে। বন্দর উপজেলায় ৫টি ইউনিয়ন থাকলেও সমান গুরুত্ব দেওয়া হয়নি। আমরা চাই বন্দরবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক।

আমি পরিষ্কারভাবে বলতে চাই—মাসুদুজ্জামানকে নিয়ে যারা প্রশ্ন তোলে, পোস্টার-ব্যানার নিয়ে সমালোচনা করে, তাদের উদ্দেশ্যে বলছি—বিএনপি কারও একার দল নয়। খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমান আমাদের সবার নেতা। তাই তাদের ছবি আমরা সমর্থক-কর্মীরা ব্যবহার করতেই পারি। অন্যদের উদ্দেশে বলছি, আয়নায় গিয়ে আগে নিজের চেহারা দেখুন, তারপর সমালোচনা করুন।

আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপি শক্তিশালী অবস্থান তৈরি করবে। বন্দরবাসীর অধিকার, নারায়ণগঞ্জের মানুষের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করতে আমরা তার পাশে আছি এবং থাকব।”

সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শোখন, মহানগর বিএনপির সদস্য ফারুক হোসেন, যুবদল নেতা সরকার আলম, সদর বিএনপির সাবেজ যুগ্ম আহবায়ক মহসিন উল্লাহ, বিএনপি নেতা বাবু, সোহেল, সাবেক যুবদল নেতা ইসালউদ্দিন ইসা সহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!