নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

তারেক রহমান আমার অতীত,পরিবারিক ব্যকগ্রাউন্ড, রাজনৈতিক ইতিহাস জেনে সদস্য করেছেন।Nafiz Ashraf,Tnntv24

তারেক রহমান আমার অতীত,পরিবারিক ব্যকগ্রাউন্ড, রাজনৈতিক ইতিহাস জেনে সদস্য করেছেন।Nafiz Ashraf,Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
তারেক রহমান আমার অতীত,পরিবারিক ব্যকগ্রাউন্ড, রাজনৈতিক ইতিহাস জেনে সদস্য করেছেন।Nafiz Ashraf,Tnntv24

তারেক রহমান আমার অতীত,পরিবারিক ব্যকগ্রাউন্ড,

রাজনৈতিক ইতিহাস জেনে সদস্য করেছেন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সদ্য যোগদেয়া বিএনপি নেতা ও দানশীল ব্যবসায়ী  ক্রীড়া সংগঠক  মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, তারেক রহমান আমার অতীত, পরিবারিক ব্যকগ্রাউন্ড, রাজনৈতিক ইতিহাস সবকিছু খতিয়ে দেখে তারপরই আমাকে বিএনপি’র সদস্য করেছেন। ৫ আগস্টের পর বিএনপিতে এভাবে সদস্য সংগ্রহ হয়নি। তাই নিশ্চিতভাবেই চিন্তাভাবনা করেই তিনি আমাকে দলে নিয়েছেন। দলের ভেতরে অনেক কথা হচ্ছে, ট্রল হচ্ছে, ছবির রাজনীতি হচ্ছে। আমি নেতা-কর্মীদের বলবো কারও সঙ্গে দাম্ভিক জবাব দেওয়া যাবে না, বরং ভালো কাজের মাধ্যমেই আমরা এর জবাব দেবো। শহর-বন্দরের অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যেই মিলেছে বলে আমি মনে করি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ৪২টি দুর্গাপূজা মণ্ডপে অনুদান প্রদানের জন্য নতুন পালপাড়ার শ্রীশ্রী সত্যধাম মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাসুদুজ্জামান মাসুদ আরও বলেন, আমাকে নিয়ে অনেকে ট্রল করে যে আমি কোথায় ছিলাম। কিন্তু আমাদের অবদান আপনারা গোপনে জানবেন না। আমরা যদি আন্দোলনে, নির্বাচনে, কঠিন সময়ে অবদান না রাখতাম তাহলে ৫ আগস্টের মতো পরিস্থিতিতে দল টিকে থাকতে পারত না। দল তা জানে। আপনারা স্বীকার করুন বা না করুন, সেটা আপনাদের ব্যাপার। আমি দলের জন্য এবং মানুষের জন্য কাজ করে যেতে চাই।

সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, দুর্গোৎসব আমাদের সবার উৎসব। শুধু সনাতনী ভাইবোনদের নয়, এ উৎসব আমাদেরও। কোনো ষড়যন্ত্র হলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জবাব দেবো। যারা বিভেদ সৃষ্টি করতে চায় তারা আসলে রাজনীতির স্বার্থে ধর্মকে ব্যবহার করতে চায়। আমরা বিভক্ত হবো না, ঐক্যবদ্ধই থাকবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয় কে রয় চৌধুরী বাপ্পী, সাধু নাগ মহাশয় আশ্রম কমিটির সাধারণ সম্পাদক তারপদ আচার্য, সভাপতি ননী গোপাল সাহা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সারদাঞ্জলী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল, জেলা সভাপতি আশিষ দাস, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় কুমার রায়, সদস্য সচিব কার্তিক ঘোষ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা ও নিতাইগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি শংকর রায়, গণসংহতি আন্দোলন মহানগরের সাধারণ সম্পাদক পপি রানী সরকার, মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রানা, মহানগর বিএনপির সদস্য মো. ফারুক হোসেন, এড. বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, এড. শরীফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন, সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকুসহ বিএনপির অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!