নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

দুটি আসনেই বিজয়ের প্রত্যাশা করেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন ।Nafiz Ashraf.Tnntv24

দুটি আসনেই বিজয়ের প্রত্যাশা করেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পাকা খেলোয়ার স্বতন্ত্র এমপি প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন,আগে থেকেই সতর্কাবস্থানে।Nafiz Ashraf.Tnntv24

দুটি আসনেই বিজয়ের প্রত্যাশা করেন

বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সাবেক নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসন দুটিতেই তিনি সম্মানের সাথে বিজয়ী হবেন। তিনি বলেছেন, “ছাত্রজীবন থেকে জনগণের কল্যাণে কাজ করে আসছি। নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। সেই সুবাদে তারা ও এলাকার জনগণ আমার সাথে আছে। আল্লাহ ও জনগণের উপর আস্থা রাখি, এই নির্বাচনে দুইটি আসন থেকেই আমি সফলতা আনবো।”

বুধবার (২১ জানুয়ারি) সকালে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন বলেন, “জাতীয় পর্যায়ের অনেক নেতা একটি আসন থেকে নির্বাচন করেন, আর আমি দুইটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। এটি অবশ্যই চ্যালেঞ্জিং। তবে আমার দৃঢ় বিশ্বাস, জনগণ ও নেতাকর্মীরা আমার প্রতি আস্থাশীল ও সহানুভূতিশীল। ইনশাআল্লাহ আমরা কাজ করে বিজয় অর্জন করতে সক্ষম হবো।”

তিনি আরও বলেন, “আমি আগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। এবারে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাসে সিদ্ধিরগঞ্জ থানাকে সোনারগাঁয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। চারটি আসনের নেতাকর্মীরা চেয়েছেন আমি চার আসন থেকেই নির্বাচন করি। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের অসংখ্য নেতাকর্মীর সঙ্গে আমার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সম্পর্ক রয়েছে। তাদের দাবির প্রতি সম্মান রেখেই আমি দুইটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি।”

গিয়াস উদ্দিন বলেন, “ছাত্রজীবন থেকে দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে দলের নেতাকর্মীরা আমার পাশে ছিলেন। বহু নির্যাতন ও অত্যাচারের মধ্যেও তারা আমাকে ছেড়ে যায়নি। এখনও বিএনপির অধিকাংশ নেতাকর্মী আমাকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে এবং আমার সঙ্গে কাজ করছে। যদিও দুইটি আসনে নির্বাচন করা কষ্টসাধ্য, তবে জনগণই আমার শক্তি। জনগণের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমি আশা করি, দুইটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করবো।”

এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ উভয় আসনে মুহাম্মদ গিয়াস উদ্দিনকে নির্বাচনী প্রতীক হিসেবে ‘ফুটবল’ বরাদ্দ দেন। একইসঙ্গে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের অন্যান্য ৪৬ জন প্রার্থীর প্রতীকও ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!