নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

দেশের মানুষ এখন সত্যিকারের গণতন্ত্রের পথে এগোচ্ছে।Nafiz Ashraf.Tnntv24

দেশের মানুষ এখন সত্যিকারের গণতন্ত্রের পথে এগোচ্ছে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
দেশের মানুষ এখন সত্যিকারের গণতন্ত্রের পথে এগোচ্ছে।Nafiz Ashraf.Tnntv24

দেশের মানুষ এখন সত্যিকারের

গণতন্ত্রের পথে এগোচ্ছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে। দেশের মানুষ এখন সত্যিকারের গণতন্ত্রের পথে এগোচ্ছে। যেমন ১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তেমনি ২০২৪ সালে রক্ত ও ত্যাগের মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধার করেছি। আমাদের ভোটার অধিকার ভোটের মাধ্যমে আদায় করতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে এনেছি, এখন গণতন্ত্রকে ধরে রাখতে ধানের শীষে ভোট দিয়ে জয়লাভ করতে হবে।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ২নম্বর ঢাকেশ্বরী বাজার এলাকায় ১০নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘরে বসে থাকলে চলবে না। সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে। ভোটের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। নারায়ণগঞ্জের পাঁচটি নির্বাচনী আসনে বিএনপি প্রার্থীদের জয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটারদের সম্মান দিতে হবে, ভালোবাসা ও বিনয়ের মাধ্যমে তাদের মন জয় করতে হবে। একমাত্র যোগ্য দলই বিএনপি। তাই ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করুন এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন।

সভায় উপস্থিত ছিলেন ১০নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, সাধারণ সম্পাদক জামাল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সহ-সভাপতি মোস্তফা কামাল, শহরের নেতৃবৃন্দ সেলিম মাহমুদ, ডি.এইচ. বাবুল, অ্যাড. মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেনসহ অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!