নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের পাচঁটি সংসদীয় আসনের ৫৬ জন প্রার্থীর মধ্যে ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ, ১৬ জনের মনোনয়নপত্র বাতিল।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের পাচঁটি সংসদীয় আসনের ৫৬ জন প্রার্থীর মধ্যে ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ, ১৬ জনের মনোনয়নপত্র বাতিল।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ইসির বিশেষ পরিপত্র:নির্বাচন ছিরে যেসব নির্দেশনা।Nafiz Ashraf

নারায়ণগঞ্জের পাচঁটি সংসদীয় আসনের ৫৬ জন প্রার্থীর মধ্যে

৩৬ জনের মনোনয়নপত্র বৈধ, ১৬ জনের মনোনয়নপত্র বাতিল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের পাচঁটি সংসদীয় আসনের ৫৬ জন প্রার্থীর মধ্যে ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ, ১৬ জনের মনোনয়নপত্র বাতিল এবং চারজনের মনোনয়নপত্র স্থগিত

নারায়ণগঞ্জের পাচঁটি সংসদীয় আসনের ৫৬ জন প্রার্থীর মধ্যে ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটানিং অফিসার। ১৬ জনের মনোনয়নপত্র বাতিল এবং চারজনের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটা থেকে শুরু করে দুপুর দুইটা পর্যন্ত চলে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই-বাছাই। জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো:রায়হান কবিরে নেতৃত্বে প্রার্থী ও প্রার্থীদের মনোনিত ব্যক্তি ও আইনজীবীদের উপস্থিত ছিলেন এ বাছাই কার্যক্রম চলে।

রিটানিং কর্মকর্তা জানান,ঋন খেলাপী,মনোনয়ন ফর্ম পুরনে ত্রুটি ,হলফ নামায় স্বাক্ষর না থাকা,আয়কর রির্টান বকেয়া, হোল্ডিং বকেয়া, তিতাস গ্যাসের বিল বকেয়া থাকায় এসব প্রার্থীদের মনোনয়ন বাতিল ও স্থগিত করা হয়েছে।

নারায়ণগঞ্জ -১ (রুপগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন এক শতাংশ স্বাক্ষর সঠিক না থাকায় এবং হলফল নামায় স্বাক্ষর না থাকায় সিপিবি প্রার্থী চন্দন সাহা মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার ) সাবকে সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুর ও জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ইলিয়াছ মোল্লারসহ চার প্রার্থী আয়কর বকেয়া থাকায় মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। বিকেল চারটার মধ্যে তাদের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া রিপাবলিকান পার্টি,ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বিভিন্ন অভিযোগে।

নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জে ) আসনের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিমের মনোনয়ন ফর্মের ২০ ও ২১ নম্বও ফর্মপূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা।

নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা ) আসনে জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা তিতাস গ্যাসের বিল বকেয়া, স্বতন্ত্র প্রার্থী ফাতেমা মনিরের একশতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকা, গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফ ভুইয়া মনোনয়ন ফরম ত্রুটিপূর্ণ, সিপিবি ইকলাল হোসেনের তথ্য গোপন, সুপ্রিম পার্টিও সেলিম আহমেদেও হলফ নামায় স্বাক্ষর না থাকা মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়া রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মাদ আলীর প্রায় ১৩ লাখ টাকা তিতাস গ্যাসের বিল বকেয়া থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। বিকেল চারটায় এ বিষয়ে চূরান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান রিটানিং কর্মকর্তা।

নারায়ণগঞ্জ -৫ (সদর -বন্দর) স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন হোল্ডিং টেক্স বকেয়া এবং আয়কর রিটান বকেয়া থাকায় এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বিএনপির নেতা আবু জাফর আহম্মেদ বাবুলের দলীয় মনোনয়নপত্র না থাকায় এবং গনঅধিকার পরিষদের নাহিদের হলফ নামায় সম্পুন্ন্ তথ্য না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। #

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!