নারায়ণগঞ্জে এনসিপির প্রার্থী অ্যাড. আব্দুল্লাহ
আল আমিনের বর্ণাঢ্য নির্বাচনী গণমিছিল
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট প্রার্থী অ্যাড. আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ফতুল্লার ভুইগড় দারুসুন্নাহ ইসলামীয়া কামিল মাদ্রাসা এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়।
গণমিছিল শুরুতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন। পরে মিছিলটি ভুইগড় থেকে কুতুবপুর, দেলপাড়া ফতুল্লা হয়ে পঞ্চবটিতে গিয়ে শেষ হয়। মিছিলে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








