নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানব বন্ধন কর্মসূচি।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানব বন্ধন কর্মসূচি।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানব বন্ধন কর্মসূচি।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে

ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা

দাবিতে জামায়াতে ইসলামী মানব বন্ধন কর্মসূচি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মানব বন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
বুধবার সকালে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানব বন্ধন কর্মসূচি পালন করে। মানব বন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল মো: জব্বার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মোঃ মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল মোমিন সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর নেতৃবৃন্দ।

নগরীর চাষাঢ়া থেকে দুই নম্বর গেইট পর্যন্ত এক কিলোমিটার এলাকা জুড়ে এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।

মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন সরকারের ঘোষণাকে সকল রাজনৈতিক দল ও মানুষ স্বাগত জানিয়েছে। নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ ও ভাল হয় সে জন্য দেশের সব মানুষ আহ্বান জানিয়েছে। এই সুষ্ঠু নির্বাচনের জন্যই বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ দফা ঘোষণা দিয়েছে। কারণ আগে দেখেছি দিনের ভোট রাতে হয়ে গেছে, ব্যালট বক্স জঙ্গলে পাওয়া ড়েছে। ভোট দিতে গেলে বলে দিয়েছে আপনার ভোট দেয়া হয়ে গেছে, আপনি চলে যান। এ ধরনে ঘটনা যেন আর পূর্নরাবৃত্তি না হয় সে জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

মাওলানা আবদুল মো: জব্বার বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল একমত হওয়ার পরও বিএনপি বলছে নির্বাচনের কথা। বাংলাদেশ জামায়াতে ইসলামসহ সব রাজনৈতিক দল গুলো বলছে জাতীয় নির্বাচনের আগেই এ নির্বাচন দিতে হবে। আর বিএনপি অতিরিক্ত খরচের কারণ দেখিয়ে বলছে জাতীয় নির্বাচনের সাথেই এ নির্বাচন। আর আমরা বলছি আগে হলে দলের পেশী শক্তি প্রভাব হয় কি না তা প্রমান হয়ে যাবে। জাতীয় নির্বাচনের সাথে জুলাই সনদ বাস্তবায়নের নির্বাচন হলে এক সাথেই পেশী শক্তির মাধ্যমে জুলাই সনদ এর ভোট ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!