নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় বন্দরের পাঁচ ইউপি আনার দাবি কালামের।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় বন্দরের পাঁচ ইউপি আনার দাবি কালামের।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় বন্দরের পাঁচ ইউপি আনার দাবি কালামের।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায়

বন্দরের পাঁচ ইউপি আনার দাবি কালামের

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

আমি ২০০৬ সাল থেকেই বলছি, বন্দরের পাঁচটি ইউনিয়ন সিটি করপোরেশনের আওতায় আসা দরকার। এতে উন্নয়ন নিশ্চিত হবে। কিন্তু এই অঞ্চলকে নারায়ণগঞ্জ-৫ থেকে বিচ্ছিন্ন করে নারায়ণগঞ্জ-৩ আসনে ঠেলে দিলে সিটি করপোরেশনের আওতায় আসার কোনো সুযোগ থাকবে না। এসব কথা বলেছেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম।

শনিবার (২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর কদম রসূল কমিউনিটি সেন্টারে  আমরা বন্দরবাসী’র উদ্যোগে অনুষ্ঠিত এক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। এই এক বছরে আমরা দেখেছি, নারায়ণগঞ্জ-৫ আসন নিয়ে নানা পাঁয়তারা চলছে। এতে দ্বিধা বা বিশ্লেষণের কিছু নেই।এই আসন নিয়ে বৈষম্য করা হচ্ছে। অথচ একটি নির্বাচনী এলাকা জনস্বার্থের ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত।

বন্দরবাসী সচেতন হয়ে উঠেছে,এটাই আমাদের বড় শক্তি। একসময় এখানে শিক্ষা প্রতিষ্ঠান ছিল সীমিত, হাইস্কুলও ছিল না বললেই চলে। কিন্তু আমি যখন নির্বাচিত হই, তখন সরকারি কলেজ, হাসপাতাল গড়ে তুলি। পৌরসভা থেকে এখন সিটি করপোরেশনে উন্নীত হওয়া সম্ভব হয়েছে আপনাদের কারণে এই সম্মান আমার নয়, আপনাদের।

নির্বাচন প্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গত জাতীয় নির্বাচন ছিল একদফার। দিনের ভোট রাতে দিয়ে বিনা ভোটে এমপি নির্বাচিত করা হয়েছে। ফলাফল ইচ্ছাকৃতভাবে ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন জনগণের পক্ষে কাজ না করে, অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্ট করে আগামীতে দেশকে প্রতিকূল অবস্থার দিকে ঠেলে দিচ্ছে।

সংলাপে সভাপতিত্ব করেন ‘আমরা বন্দরবাসী’র সহসভাপতি গোলাম সারোয়ার সাঈদ।

সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, অ্যাডভোকেট ইমরান হোসেন লিপেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, মুছাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল আলম, বন্দর প্রেসক্লাব সভাপতি আতাউর রহমানসহ অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!