নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের প্রচারণায় বাধা,লিখিত অভিযোগ। Tnntv24

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের প্রচারণায় বাধা,লিখিত অভিযোগ। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের প্রচারণায় বাধা,লিখিত অভিযোগ। Tnntv24

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের স্বতন্ত্র প্রার্থী

গিয়াসউদ্দিনের প্রচারণায় বাধা,লিখিত অভিযোগ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সোনারগাঁ উপজেলা শ্রমিক দলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ডের ভট্টপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ইমরান খান, অন্তরা কর্মকার, স্বর্ণা আক্তার ও মো. ইব্রাহিম বাদী হয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের ফুটবল প্রতীকের প্রচারণার উদ্দেশ্যে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে ভট্টপুর এলাকায় গেলে উপজেলা শ্রমিক দলের নেতা মোশারফ হোসেন প্রচারণা গাড়িতে থাকা কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। এ সময় তিনি হুমকি, ভয়ভীতি ও গালিগালাজ করেন এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দেন বলে অভিযোগ করা হয়। পরে মারমুখী আচরণ করে ফুটবল প্রতীকের প্রচারণা বন্ধ করে দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মিয়া রিসিভ করেন। তিনি পরিচয় নিশ্চিত করে জানান, এ ঘটনার বিষয়ে তারা কিছুই জানেন না।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!