নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের
বিরুদ্ধে জালিয়াতির ও আচরণবিধি লঙ্ঘনের
অভিযোগে দুটি মামলা আবেদন গ্রহণ করেছে আদালত
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে পৃথক দুটি মামলার আবেদন করা হয়েছে। জালিয়াতি ও প্রতারণার অভিযোগে একটি
অপরটি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনে।
মামলা সুত্রে জানাযায়, নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে একটি নালিশি মামলা (সি.আর. মামলা নং ২০৫/২৬, ফতুল্লা) দায়ের করেছেন জনৈক সাইফুল
ইসলাম। মামলায় আসামির বিরুদ্ধে দন্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ এবং ১০৯ ধারায় জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আদালতের বিচারক এম সাইফুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করেন। মামলার গুরুত্ব বিবেচনা করে তিনি
বিষয়টি অধিকতর তদন্তের জন্য সিআইডি নারায়ণগঞ্জকে নির্দেশ দিয়েছেন। আগামী ১২ মে ২০২৬ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে সিআইডিকে ।
অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম বিরুদ্ধে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত আরো একটি অভিযোগ দাখিল করেছেন জনৈক মাহবুবুর রহমান মুকুল নামে একজন ভোটার।
অভিযোগে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম ‘হরিণ’ প্রতীক বরাদ্দ পান। কিন্তিু তিনি ভোটারদের বিভ্রান্ত করতে ‘বিএনপি’র নাম এবং ‘ধানের শীষ’ প্রতীকের ছায়া ব্যবহার করে
প্রচারণা চালাচ্ছেন। শাহ আলম ও তার সমর্থকগণ। বিএনপির করে মার্কা হরিণ, তারেক রহমানের মার্কা হরিণ, বেগম খালেদা জিয়ার মার্কা হরিন, দেশ নেত্রীর মার্কা ইত্যাদি বিভ্রান্তিমূলক শ্লোগান দিয়ে
এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানের শীষের ছায়া তলে হরিণ মার্কা ব্যবহার করে ভোট প্রার্থনা করছেন।একই সাথে স্লোগানে বলেন আমরাই বি.এন.পি, আমরাই ধানের শীষ। ফেব্রুয়ারীর ১২ তারিখ
সারা দিন হরিণ মার্কায় ভোট দিন বলে প্রচারনা চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে। । যা নির্বাচন আচরনবিধি , ১৯৭২ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৬ (গ) এবং ৩০ বিধান
লঙ্ঘন হচ্ছে।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অভিযোগটি আমলে নিয়ে স্বতন্ত্র প্রার্থী শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। আগামী ৯ ফেব্রুয়ারী সকাল সাড়ে এগারোটায় শাহ আলমকে
স্ব-শরীলে বা প্রতিনিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা প্রদার করা হয়েছে।








