নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারী কর্মীদের প্রচারণায় বাধার প্রতিবাদে  জামায়াতের  সংবাদ সম্মেলন:Tnntv24

নারী কর্মীদের প্রচারণায় বাধার প্রতিবাদে  জামায়াতের  সংবাদ সম্মেলন:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারী কর্মীদের প্রচারণায় বাধার প্রতিবাদে  জামায়াতের  সংবাদ সম্মেলন:Tnntv24
নারী কর্মীদের প্রচারণায় বাধার প্রতিবাদে
  জামায়াতের  সংবাদ সম্মেলন
 Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার প্রতিবাদে উপজেলা জামায়াতের  সংবাদ সম্মেলন।
 শনিবার (২৪ জানুয়ারি )বিকালে মুড়াপাড়া বাজারে উপজেলা জামায়াতের অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা জামাতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য নারায়ণগঞ্জ জেলা  সেক্রেটারি মুহাম্মাদ হাফিজুর রহমান।
হাফিজুর রহমান বলেন, বাংলাদেশে অর্ধেক ভোটার নারী, এই ভোটারদের কাছে সহজেই নারীদের যাওয়ার সুযোগ থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় প্রার্থীর পক্ষে আজ ভুলতা ছোনাব এলাকায় জামায়াতের নারী নেতৃবৃন্দ প্রচারনা করতে গেলে সেখানকার বিএনপির নেতা কর্মীরা আমাদের নারী নেতৃবৃন্দের উপর হামলা করেন এবং প্রচারনায় বাধা ও হুমকি প্রদান করেন। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং প্রশাসনকে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই  লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
রূপগঞ্জ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, ভূলতা এলাকার ছোনাব গ্রামের জামায়াতের মহিলা বিভাগের নেতৃবৃন্দ ভোটের গনসংযোগে গেলে সেখানে কতিপয়  বিএনপির কর্মী আলমগীর, আনোয়ার, সামাতুল্লা তাদেরকে বাধা প্রদান করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দিয়ে বলেন যে, পরবর্তীতে এই এলাকায় দেখলে হাত-পা ভেঙ্গে দেয়া হবে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার দাবি করছি।
এ সময় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ- ১ রূপগঞ্জ আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, ছাত্রশিবিরের জেলা সভাপতি আকরাম হোসেন, রূপগঞ্জ উত্তর আমির মাওলানা আব্দুল মজিদ, সেক্রেটারি খাইরুল ইসলাম সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!