নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নির্বাচনের জন্য জাতি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে-মুহাম্মদ গিয়াসউদ্দিন।Nafiz Ashraf.Tnntv24

নির্বাচনের জন্য জাতি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে-মুহাম্মদ গিয়াসউদ্দিন।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নির্বাচনের জন্য জাতি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে-মুহাম্মদ গিয়াসউদ্দিন।Nafiz Ashraf.Tnntv24

নির্বাচনের জন্য জাতি অধীর আগ্রহ নিয়ে

অপেক্ষা করছে-মুহাম্মদ গিয়াসউদ্দিন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সাবেক সংসদ সদস্য, বিএনপির নির্বাাহীকমিটির সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, শেখ হাসিনা গত তিন নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগে বাধা দিয়েছেন। এখন মানুষ অধীর আগ্রহে নির্বাচনকে মুখিয়ে আছে। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। যত ষড়যন্ত্র করুক, জনগণ সচেতন আছে এবং আমরা তা মোকাবিলা করবো।

রবিবার (২১ সেপ্টেম্বর) সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের গোপাল নগর, রাজাপুর, আকবর নগর, প্রতাপ নগর, লক্ষ্মী নগর, কাইনা নগর, রাম নগর ও গঙ্গা নগর এলাকায় নির্বাচনী প্রচারণামূলক পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ গিয়াসউদ্দিন আরও বলেন, আমি দুঃসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে ছিলাম এবং আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপির জয় দেখতে হবে। আপনারা ধানের শীষে ভোট দিন। প্রার্থীকে দেখার প্রয়োজন নেই। যেই মনোনয়ন পাক, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করুন। এই এলাকায় অনেক মুরুব্বি ছিলেন যারা এখন নেই, তাদের জন্য শুধু দোয়া করতে পারি। আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

গিয়াসউদ্দিন বলেন, “জিয়াউর রহমান এই দলটি গড়ে ছিলেন। পরবর্তীতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দলকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। বিএনপি এই এলাকার মানুষের কাছে সবসময় দরদ দেখিয়েছে। ধানের শীষে ভোট দেওয়ার ঐতিহ্য এখানেই বজায় আছে। বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং জননেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। তারেক রহমান দীর্ঘ সতেরো বছর বিদেশে থাকলেও আমাদের পথ দেখিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের সময় শেখ হাসিনা পালিয়ে গেছেন, যারা দাম্ভিক ছিল, তারা সব পালিয়েছে। এখন জনগণ বিএনপির কাছে অনেক প্রত্যাশা রাখে।”

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিশেষভাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, যুগ্ম সম্পাদক খন্দকার আক্তার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক আমির হোসেন বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি.এম. সাদরিল, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হাসান রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি সাহান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন মাহবুব, নাছির প্রধান ও ইউসুফ রশীদসহ অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!