নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ফতুল্লায় বিএনপি নেতা রিয়াদ চৌধুরীর প্রসংসায় পঞ্চমুখ শিল্পপতি আবু জাফর বাবুল। Nafiz Ashraf.Tnntv24

ফতুল্লায় বিএনপি নেতা রিয়াদ চৌধুরীর প্রসংসায় পঞ্চমুখ শিল্পপতি আবু জাফর বাবুল। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ফতুল্লায় বিএনপি নেতা রিয়াদ চৌধুরীর প্রসংসায় পঞ্চমুখ শিল্পপতি আবু জাফর বাবুল। Nafiz Ashraf.Tnntv24

ফতুল্লায় বিএনপি নেতা রিয়াদ চৌধুরীর প্রসংসায়

পঞ্চমুখ শিল্পপতি আবু জাফর বাবুল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ফতুল্লা প্রেস ক্লাবের আয়োজনে এবং প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল।

আলোচনা সভায় বক্তব্যে আবু জাফর আহম্মেদ বাবুল বলেন, সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানবিক সহায়তার মাধ্যমেই একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি ৫ আগস্টের ঘটনার কথা স্মরণ করে বলেন, সেদিন সারাদেশে যখন থানা লুট, সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছিল, তখন আমি রিয়াদ চৌধুরীকে ফোন করে থানা ও অন্যান্য সরকারি স্থাপনা রক্ষায় সহযোগিতা চাই। সঙ্গে সঙ্গে তিনি থানা, সরকারি তেল ডিপোসহ আশপাশের সব সরকারি স্থাপনা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেদিন যদি থানা লুট হতো, তাহলে লুট হওয়া অস্ত্র দিয়েই আজ আমাদের বুকেই গুলি করা হতো।

তিনি আরও বলেন, ওই সময় কলকারখানার শ্রমিকরা পূর্বের ক্ষোভের জেরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সহিংসতার চেষ্টা করছিল। সে সময়ও রিয়াদ চৌধুরী শিল্প প্রতিষ্ঠানগুলো রক্ষায় কার্যকর ভূমিকা পালন করেন। সরকারি স্থাপনা ও শিল্প প্রতিষ্ঠান রক্ষায় তার সেই ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

নারায়ণগঞ্জ জেলা প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কে. এস. এম. আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর মোহাম্মদ মনির, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!