বিলাসী রাজনীতি দিয়ে মানুষের সমস্যা
সমাধান হবে না- সিরাজুল মামুন
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-৫ আসনের ১০ দলীয় জোট সমর্থীত খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজল, মামুন বলেছেন, বিলাসী রাজনীতি দিয়ে মানুষের সমস্যা সমাধান হবে না।
মানুষের হাজার হাজার কোটি টাকা দিয়ে বিলাস বহুল ভবন করার কি দরকার? এই টাকা দিয়ে মন্ত্রীদের জন্য বিলাস বহুল ভবন না বানিয়ে সেগুলো জনগণের কল্যানে ব্যায় করা দরকার।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক ছাত্র সমাবেশে সংম্প্রতি ৭৮৬ কোটি টাকা ব্যায়ে মন্ত্রীদের জন্য নতুন ভবন নির্মাণ প্রকল্পের সমালোচনা করে এই কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, মন্ত্রীরা যদি সুইমিং পুলে থাকে তাহলে জনগণের সেবা করবে কখন। তিনি বলেন, ইসলামে আছে একটি রাষ্ট্রের শাসক যদি ধনী হয় তাহলে তাদের জন্য সরকারি কোন সুবিধা নেয়া নিষেধ। যিনি অভাবে আছেন তিনি নিতে পারবেন। এখনকার মানুষ এমপি-মন্ত্রী-চেয়ারম্যান হয় জনগণের টাকা লুট করার জন্য। এসময় তিনি সরকারের কাছে মন্ত্রীদের জন্য ৭৮৬ কোটি ঢাকা কেনো দরকার, সেই প্রশ্ন রাখেন।
ছাত্র সমাবেশে এসময় আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রেীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ জেলার আমির মাঃ মাঈনউদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর জামাতের আমির মাঃ আব্দুল জব্বারসহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ ও প্যারামাউন্ট কোচিংয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এ ছাত্র সমাবেশের আয়োজন করেন।








