নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা আসনে স্বতন্ত্র প্রার্থী। Nafiz Ashraf.Tnntv24

বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা আসনে স্বতন্ত্র প্রার্থী। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা আসনে স্বতন্ত্র প্রার্থী। Nafiz Ashraf.Tnntv24

বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা আসনে স্বতন্ত্র প্রার্থী

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে তার অনুসারী নেতা-কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

গিয়াসউদ্দিন এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা ও সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সঈনুল হোসেন রতন, ফতুল্লা থানা যুবদলের সাবেক প্রচার ও প্রচারণামূলক সম্পাদক সিমান্ত প্রধানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন এ আসনের একটি আলোচিত রাজনৈতিক নাম। তিনি ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে ছিলেন তিনি।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ ছাড়াও তাকে নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে নানা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও প্রচারণা চালিয়েছিলেন তিনি।

মনোনয়ন না পেলেও গিয়াসউদ্দিনের প্রতি স্থানীয় বিএনপির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীর সমর্থন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, এ আসনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মনির হোসেন কাসেমীকে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!