নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

মানবতাবিরোধী মামলা:শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল।Nafiz Ashraf.Tnntv24

মানবতাবিরোধী মামলা:শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মানবতাবিরোধী মামলা:শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল।Nafiz Ashraf.Tnntv24

মানবতাবিরোধী মামলা:শামীম ওসমানসহ

১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

Tnntv24.অনলাইন ডেক্স:

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত দশ হত্যাকান্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে তদন্ত সংস্থার প্রতিবেদন জমা দেওয়া হয়।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করে বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও পরিকল্পিত ও ব্যাপক হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হয়েছে।

মামলায় মোট ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানকেও মামলার আসামি করা হয়েছে।

প্রসিকিউশন সূত্র জানায়, জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে দেশের অন্যান্য জেলার তুলনায় সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ত অস্ত্রধারীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে গ্রেপ্তারের স্বার্থে অন্য অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!